নিজস্ব প্রতিবেদক:
ব্যয়ের চাপে থাকা নিম্ন আয়ের মানুষ যখন দৌড়াচ্ছে কাজের সন্ধানে তখন আরও কর্মহীন হয়ে পড়ার তথ্য দিচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ বলছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শুধু তাদের সদস্যভুক্ত কারখানাই বন্ধ হয়েছে ১৫৪টি। এতে কাজ হারিয়েছেন প্রায় ২ লাখ শ্রমিক। এর মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ অন্য কারখানায় কাজ পেলেও বাকিরা থেকে গেছেন বেকার। বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে আরও অন্তত ২০টি কারখানা।
এমন বাস্তবতায় কোনো শিল্প প্রতিষ্ঠান যেন রাজনৈতিক প্রতিহিংসার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
লেনদেনের জন্য এখন প্রায় সব মানুষই নগদ টাকার ব্যবহার করেন। এ জন্য প্রতিবছর সরকারের খরচ হয় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। এই খরচ বাংলাদেশের জিডিপির ৩.২৪ শতাংশ। এখন টাকার ব্যবহারের জন্যই বছরে মাথাপিছু খরচ হয় ৯ হাজার ৯৩৮ টাকা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী সেমিনারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম বিষয়ক এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। লিড ব্যাংক হিসেবে এর আয়োজন করে ব্র্যাক ব্যাংক।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়, বাং বাকি অংশ পড়ুন...
জাবি সংবাদদাতা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছে আবদুর রশিদ জিতু। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তিনি। ২০২৪-এর জুলাই আন্দোলন শুরু হলে তিনি ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ছাড়েন। আন্দোলনের আগে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য। পরে আল-বেরুনী হলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।
আবদুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালুর বিষয়ে মিলেছে সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত বিধি-বিধান সংশোধনের প্রস্তাব করে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। সেই প্রতিবেদনে জানা গেছে, সরকারি কর্মজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটির বিষয়ে ফাইল চালাচালি শুরু হয়েছে।
বর্তমানে বিশ্বের ৭৮টি দেশে পিতৃত্বকালীন ছুটি প্রচলিত হলেও বাংলাদেশে সরকারি পর্যায়ে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। তবে বেসরকারি পর্যায়ে আড়ং, ব্র্যাক, রবীন্দ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
যেসব পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে- এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম, সিআইডির আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাহাজভাঙা শিল্পে বাংলাদেশের বাজার দখল করতে চায় ভারত। এজন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার, যার মধ্যে রয়েছে প্রায় চার হাজার কোটি রুপি প্রণোদনার বিষয়ও। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।
খবরে বলা হয়েছে, বিপুল প্রণোদনার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে জাহাজভাঙা শিল্পের বাজার দখল করতে চায় ভারত। প্রস্তাবটি চলতি মাসের শেষ দিকে ভারতীয় মন্ত্রিসভায় অনুমোদন পেতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে শুরু কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা দুটি বিভাগ প্রতিষ্ঠার কার্যক্রম চালুর কাজ চলছে। এ জন্য রুলস অব বিজনেস পরিবর্তনের পাশাপাশি কয়েকটি আইন সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকারের প্রত্যাশা আগামী বছরের শুরুতে বিভাগ দুইটির কার্যক্রম আলাদাভাবে চালু করার। আর এর মধ্য দিয়ে বিলুপ্ত হয়ে যাবে এনবিআর। খবর অর্থ মন্ত্রণালয় সূত্রের।
এনবিআর সংস্কার পরামর্শক কমিটির প্রধান ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, রাজস্বনীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তিস্তা নদীকে ঘিরে বহু প্রতীক্ষিত মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি এসেছে। প্রকল্পটির জন্য চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ, বেইজিংও এতে ইতিবাচক সাড়া দিয়েছে।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বেইজিংয়ের আগ্রহের কথা জানিয়েছে। গত সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শুধু তিস্তা নয়, চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণ ও বৈশ্বিক সুশাসন উদ্যোগ (জিজিআই) নিয়ে আলোচনাও হয়।
তিস্তা নদীর দীর্ঘমেয়াদি সুরক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘কম্প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে পরিমার্জন নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। বড় পরিবর্তনের উদ্যোগের পরও থেকে যাচ্ছে লেখা চুরির দায়ে অভিযুক্ত বিতর্কিত লেখক জাফর ইকবালসহ নাস্তিক্যবাদীদের সম্পাদিত বই। এ নিয়ে সর্বমহলে ক্ষোভ থাকলেও আমলে নিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি কর্তৃপক্ষ। একে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি বলে আখ্যা দেন শিক্ষাবিদরা।
২০২৫ সালের এনসিটিবির প্রকাশিত বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক পর্যালোচনা এবং সং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু চিকিৎসায় দেশের সব হাসপাতালকে অবিলম্বে বিশেষ ওয়ার্ড তৈরি করাসহ ১২ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মঈনুল আহ্সান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীদের জরুরি ভিত্তিতে এনএস ওয়ান পরীক্ষা করতে হবে। এনএসওয়ান/অ্যান্টিজেন কিটের জন্য সিএমএসডি অথবা সিডিসির সঙ্গে যোগাযোগ করতে হবে।
ভর্তি রোগীদের জন্য হাসপাতালে সার্বক্ষণিক প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলন থেকে দখলদার ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে জনসাধারণের প্রত্যাশা হয়তো পূরণ হবে না বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।
তিনি বলেন, সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে থাকতে পারে সামরিক জোট গঠন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইসরাইলি বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া কিংবা আব্রাহাম অ্যাকর্ড থেকে প্রত্যাহার। তবে সম্মেলনের আগে যে ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা ‘সম্ভবত কিছুটা বেশি’ হয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৬২ জন কর্মকর্তাকে নতুন করে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত স্থানে বদলি করা হলো।
প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয়, বাকি অংশ পড়ুন...












