মূল্যস্ফীতি ‘খাতায়’ কমলেও বাজারে স্বস্তি নেই
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, আগস্ট মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.২৯ শতাংশে। এটি গত তিন বছরে সবচেয়ে কম হার। তবে এর মানে এই নয় যে, বাজারে নিত্যপণ্যের দাম কমেছে। বরং উল্টো, খাবার-দাবারের ক্ষেত্রে দাম আরো বেড়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, শুধু খাদ্যপণ্যের ক্ষেত্রেই মূল্যস্ফীতি এখন ৭.৬০ শতাংশ, যা আগের মাসে.০৪ পয়েন্ট কম ছিলো। সহজভাবে বলতে গেলে- ভাত, ডাল, ডিম, মুরগি, পিঁয়াজের মতো প্রতিদিনের খাবারের দাম ক্রেতাদের পকেট থেকে আগের চেয়ে বেশি টাকা বের করে নিচ্ছে। কিন্তু একই সময় খাদ্যবহির্ভূত খাতের কিছু জিনিস যেমন পোশাক, টেলিযোগাযোগ খরচ, কিছু ভোগ্যপণ্য বা সেবার দাম কিছুটা কমেছে। এর ফলেই গড় হিসাবে সামগ্রিক মূল্যস্ফীতি কমে এসেছে। অর্থাৎ হিসাবের কাগজে মূল্যস্ফীতি কমছে, কিন্তু যে খাতে সাধারণ মানুষের সবচেয়ে বেশি খরচ হয় সেই খাবার-দাবারের দাম এখনো উঁচুতেই রয়ে গেছে। ফলে সরকারি পরিসংখ্যান ইতিবাচক হলেও ভোক্তার জীবনে সেই স্বস্তি আসছে না।
ঢাকার খিলগাঁও, মিরপুর, কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, মোটা চালের কেজি ৫৫ থেকে ৬০ টাকা, মাঝারি চাল ৭০ থেকে ৭৫ টাকা, আর মিনিকেট বা নাজিরশাইল বিক্রি হচ্ছে ৮৫ টাকার কাছাকাছি। এক ডজন ডিমের দাম ১৪৫ থেকে ১৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৮৫ টাকা, পিঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা কেজি, রসুন ১৫০ থেকে ২০০ টাকার ওপরে। সবজির দামও বেশ চড়া কাঁচা মরিচ ১৫০ থেকে ২০০ টাকা কেজি, টমেটো ১৫০ টাকার ওপরে।
অর্থনীতিবিদরা বলছেন, ভোক্তার জীবনযাত্রায় খাদ্যপণ্যের গুরুত্ব সবচেয়ে বেশি। একটি পরিবারের মাসিক ব্যয়ের ৬০ থেকে ৭০ শতাংশই যায় খাবার কেনার পেছনে। তাই খাদ্যদ্রব্যের দাম না কমলে পরিসংখ্যানে মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষ স্বস্তি পাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)