কেন্দুয়ায় মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে সফল কৃষক
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নেত্রকোনা সংবাদদাতা:
গ্রীষ্মকালে তরমুজের চাষ হলেও ব্যতিক্রম ঘটেছে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল হাইব্রিড সুগার কুইন জাতের তরমুজ চাষে সফলতা পেয়েছেন চাষিরা। এই জাতের তরমুজ সারা বছরই ফলন দিয়ে থাকে। আর এই পদ্ধতিতে চাষ করা তরমুজের বাম্পার ফলনেও খুশি তারা।
এসব তরমুজ অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট হওয়ায় বাজারে চাহিদা বেশি। সেই সঙ্গে লাভও বেশি। সুগার কুইন জাতের প্রতিটি তরমুজের ওজন হয়ে থাকে ৩-৫ কেজি। আর প্রতি বিঘায় দেড় থেকে প্রায় ২ হাজারটি তরমুজ পাওয়া যায়।
কথা হয় উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের সুগার কুইন জাতের বারোমাসি তরমুজ চাষি সুমন মিয়ার সঙ্গে। তিনি জানান, প্রতি বছর উপজেলা কৃষি অফিসের পরামর্শে নতুন নতুন ফসল চাষ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবার কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ৫০ শতক জমিতে তিনি সুগার কুইন জাতের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ছাড়াই বিষমুক্ত তরমুজ চাষ করেছেন। বর্তমান বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। আশা করা যায় বেশ লাভ হবে। কম পরিশ্রম ও ভালো দাম পেয়ে খুশি তিনি।
তিনি আরো বলেন, ১২ মাসি তরমুজ চাষ করে আমি সফলতার মুখ দেখছি। আমরা জানি তরমুজ চাষ হয়ে থাকে গ্রীষ্মকালে। কিন্তু আমাদের এ উপজেলায় বর্ষাকালে তরমুজের চাষ করা দেখে প্রতিদিন তরমুজের খেত দেখতে এবং পরামর্শ নিতে আসছেন নতুন নতুন উদ্যোক্তারা। আমিও তাদের ভালো পরামর্শ ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে যাচ্ছি।
আরেক তরুণ কৃষি উদ্যোক্তা সারোয়ার হুসেন বলেন, সুমন মিয়ার তরমুজের খেত দেখে খুবই ভালো লাগছে। তার সঙ্গে অনেক কথা হলো এই তরমুজের বিষয়ে। খেয়ে দেখলাম খুব সুস্বাদু ও মিষ্টি। আমি এ বছর অল্প জমিতে তরমুজ চাষ করেছি। আগামী বছর দুই বিঘা জমিতে এই বর্ষাকালীন তরমুজ চাষ করব।
কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, কম খরচের পাশাপাশি বর্ষাকালে এই তরমুজ চাষ হওয়ায় কৃষকরা বেশ আগ্রহ দেখাচ্ছেন। তাই কৃষকরা ১২ মাসি তরমুজ চাষের দিকে ঝুঁকছেন। কৃষকরা যাতে আরো উৎসাহ পায় সেদিকে আমরা কাজ করছি আর তাদের সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












