নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনাকাঙ্খিত দুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
গতকাল জুমুয়াবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুঃখপ্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ লোকের সমাগম হয়। ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল জুমুয়াবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে গ্রহণ করে নিয়েছে তারেক রহমানকে। তিনি পরিবর্তন নিয়ে আসলেন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা, ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে দুই দিনের একটি কর্মশালা শুরু হয়েছে। গতকাল জুমুয়াবার এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এক্সওয়াইজেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, তথ্যের যুগ পেরিয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। খুব শিগগিরই এমন সময় আসতে পারে, যখন এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে- যাকে বলা হয় ‘সিঙ্গুলারিটি’। এই পরিবর্তন সাংবাদিকতার জন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘প্রশ্নপত্র ফাঁসের’ গুঞ্জনের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই নিয়োগ পরীক্ষা আজ জুমুয়াবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গতকাল জুমুয়াবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাসুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে পরীক্ষা স্থগিতের তথ্য জানা যায়। তবে বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদে অনুষ্ঠেয় ২৬ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৪টা ২০ মিনি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসছেন। গতকাল জুমুয়াবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
চলতি বছরে এটা আমিরাতের প্রেসিডেন্টের দ্বিতীয় পাকিস্তান সফর নয়। এর আগে জানুয়ারিতে রহিম ইয়ার খান শহরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেন তিনি।
তবে পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারির সফরটি 'আনুষ্ঠানিক' ছিল না।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, প্রেসিডেন্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে এক বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৮০ কোটি বা ৭.৮ বিলিয়ন ডলার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল প্রায় ২৪.৯ বিলিয়ন ডলার। চলতি বছরের ২৪ ডিসেম্বর তা ৩২.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বর্তমানে রিজার্ভ ২৮.১ বিলিয়ন ডলার।
দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বাকি অংশ পড়ুন...
জোর করে কিংবা হুমকি দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অন্যের জমিতে প্রবেশ করে এবং সেই জমি নিজের বলে দাবি করে ভোগদখল করে থাকে, তাহলে সেটি জোরপূর্বক জমিদখল হিসেবেই ধরে নেওয়া হয়। সে কারণে জমিদখলের অভিযোগ সময়মতো করতে হয়। তা না করলে ভবিষ্যতে সমস্যা আরও জটিল হতে পারে। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে দখলকারী ফৌজদারি মামলা থেকে বাঁচতে পারে। এমনকি জমির মালিকানাও দাবি করে বসতে পারে।
জোরপূর্বক জমিদখলের ঘটনা অনাকাক্সিক্ষত হলেও ভুক্তভোগী হিসাবে আপনাকে হাল ছাড়লে চলবে না। আইন আপনার পাশে আছে-শুধু সঠিক পথে এগিয়ে যাওয়াই মূল বিষয়। দ্রুত ব্যবস্থা ন বাকি অংশ পড়ুন...
শীতে ঘি শরীরকে প্রয়োজনীয় শক্তি ও তাপ জোগায়। এতে থাকা ভিটামিন ‘এ’, ‘ডি’, ‘ই’ ও ‘কে’ হাড়, দাঁত ও চোখের জন্য খুবই উপকারী।
প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও খাদ্যসংক্রান্ত বিজ্ঞান ঘি’কে বিশেষ স্থান দিয়ে এসেছে। শুধু স্বাদ বাড়ানোর জন্য নয়, বরং শরীরের স্বাস্থ্য রক্ষায়ও ঘি অনেক উপকারী। তবে শীত এলেই রান্নাঘরে ঘি’র গুরুত্ব বেড়ে যায়।
* ঠা-া ও কাশি প্রতিরোধক: ঘি’তে থাকা প্রাকৃতিক চর্বি ও শক্তি শরীরকে গরম রাখে। ফলে শীতকালে সর্দি, কাশি ও ঠা-া কম অনুভূত হয়।
* হজম শক্তি বাড়ায়: ঘি হজমে সহায়ক, পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সাধার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুসলিম শাসকদের বিরুদ্ধে বিষোদগার করে তাদের হানাদার বাহিনী বলে উল্লেখ করেছে উগ্র হিন্দুত্ববাদী নেতা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন।
সে বলেছে, ইংরেজরা তো অনেক পরে এসেছে। তার আগে শক-হুণ-পাঠান-মোঘল, যারাই ভারতে এসেছে, তারা কেউই ভারতের সংস্কৃতির সাথে একাত্ম হতে পারেনি। তারা সকলেই হানাদার ছিলো।
কলকাতায় আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে এই বিতর্কিত ও উগ্র মন্তব্য করে সে।
এই অনুষ্ঠানে ভারতকে হিন্দু রাষ্ট্র উল্লেখ করে মোহন বলেছে, ধর্মনিরপেক্ষতা নয়, বরং ভারতের ধর্মীয় চরিত্র নির্ধারণের সংজ্ঞা আরো একবার শোনা গ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত দাবি করেছে, প্রতিবেশী বাংলাদেশ থেকে যাওয়া মানুষের সংখ্যা যদি রাজ্যটিতে আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে’। একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বলেছে, সে গত পাঁচ বছর ধরে এই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে সতর্ক করে আসছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
গত মঙ্গলবার ওই অনুষ্ঠানে সে আরও বলেছে, ‘আসামে বর্তমানে জনসংখ্যার ৪০ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ। যদি এটি আরও ১০ শতাংশ বাড়ে, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে বা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন নিয়ে প্রশ্ন করার কারণে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেমিস্টার পরীক্ষার জন্য সে যে প্রশ্ন তৈরি করেছিলো, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি করে। এরপর ওই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্তের জন্য একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে এ সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত বিএ (অনার্স) সোশ্যাল ওয়ার বাকি অংশ পড়ুন...












