শীতে সুস্থ রাখবে এক চামচ ঘি
শীতে ঘি শরীরকে প্রয়োজনীয় শক্তি ও তাপ জোগায়। এতে থাকা ভিটামিন ‘এ’, ‘ডি’, ‘ই’ ও ‘কে’ হাড়, দাঁত ও চোখের জন্য খুবই উপকারী।
প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও খাদ্যসংক্রান্ত বিজ্ঞান ঘি’কে বিশেষ স্থান দিয়ে এসেছে। শুধু স্বাদ বাড়ানোর জন্য নয়, বরং শরীরের স্বাস্থ্য রক্ষায়ও ঘি অনেক উপকারী। তবে শীত এলেই রান্নাঘরে ঘি’র গুরুত্ব বেড়ে যায়।
* ঠা-া ও কাশি প্রতিরোধক: ঘি’তে থাকা প্রাকৃতিক চর্বি ও শক্তি শরীরকে গরম রাখে। ফলে শীতকালে সর্দি, কাশি ও ঠা-া কম অনুভূত হয়।
* হজম শক্তি বাড়ায়: ঘি হজমে সহায়ক, পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সাধারণত শীতকালীন সবজি ভিটামিন ‘এ’, ‘ডি’, ‘ই’ ও ‘কে’ সমৃদ্ধ। স্বাস্থ্যকর চর্বি ছাড়া আমাদের শরীর এ ভিটামিনগুলো শোষণ করতে পারে না। ঘি পুষ্টির শোষণ বৃদ্ধিতে সাহায্য করে খাবারকে আরো কার্যকরী করে তোলে।
* জয়েন্টের ব্যথা ও প্রদাহ থেকে মুক্তি: ঠা-া আবহাওয়ায় জয়েন্ট শক্ত হওয়া ও শরীরের ব্যথার সমস্যা প্রবল আকার ধারণ করে। ঘি’তে থাকা প্রাকৃতিক লুব্রিকেটিং পেশি শিথিল করে। শীতকালে নিয়মিত ঘি খেলে জয়েন্টের কাঠিন্য দূর হওয়ার পাশাপাশি প্রদাহ কমে যায়।
* মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়: ঘি’তে থাকা ভিটামিন কে ও ওমেগা-৩ চর্বি স্মরণশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, ঘি’তে বিউটাইরেট থাকে, যা অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। সুস্থ অন্ত্র সরাসরি উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে সম্পর্কিত।
* ত্বক ও চুলের যতেœ: বাতাসে আর্দ্রতার অভাবের ত্বক শুষ্ক, খসখসে হয়ে পড়ে। সেইসঙ্গে চুল হয় ভঙুর। ঘি’তে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে যা শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগানোর পাশাপাশি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মাথার ত্বকে খুসকি কমাতেও ঘি ব্যবহার করা যায়।
শীতের সকাল বা সন্ধ্যায় এক গ্লাস দুধে ঘি মিশিয়ে খেলে শরীর গরম থাকে, শক্তি বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ঘি শরীরের অভ্যন্তরীণ তাপ ধরে রাখে, যা শীতকালে অসুস্থতা থেকে রক্ষা করে। দৈনিক মাত্র ১-২ চা চামচ ঘি খাওয়াই যথেষ্ট। দুধ, খিচুড়ি বা রুটির সঙ্গে খেলে সহজে হজম হয়। তবে অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে, তাই পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।