আল ইহসান ডেস্ক:
২০২৬ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে।
এর মধ্যেই গত সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুশিঁয়ারি উচ্চারণ করেছে মুখ্যমন্ত্রী মমতা।
বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে মমতা বলেছে, বাংলা জিতে দিল্লি কাড়বো, ওরা (বিজেপি) মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছে।
এসআইআর দীর্ঘ প্রক্রিয়া হলেও তা স্বল্প সম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবু মোহাম্মদ আল-জোলানির নেতৃত্বাধীন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো দেশটির একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে দখলকৃত ‘গোলান মালভূমি’ দেখানো হয়নি।
ফরাসি দৈনিক ফিগারো একটি প্রতিবেদনে শিরোনাম করে লিখেছে, ‘প্রথমবারের মতো সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির একটি মানচিত্র প্রকাশ করেছে যাতে দখলকৃত গোলান নেই’। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপটি ঘটেছে ঠিক সেই সময়ে যখন দামেস্ক ‘সিজার’ নামক আইনের অধীনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সন্তোষ প্রকা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। সেখানে ভারী বৃষ্টি ও তুষারপাতও শুরু হয়েছে।
দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বড় ধরনের বন্যা ও যাতায়াতে বিঘেœর আশঙ্কা রয়েছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বড় অংশে এই পরিস্থিতি অব্যাহত ছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লস অ্যাঞ্জেলেস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
গত বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, ‘জুমুয়াবার পর্যন্ত ক্যালিফোর্নিয়াজুড়ে ভারী বৃষ্টি, ত বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদাদতা:
নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ-গোলাগুলিতে নিহত আরেকজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দুদিন পর গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে চরের একটি কিল্লা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চরের সন্ত্রাসী দল ‘কোপা শামছু বাহিনীর’ প্রধান শামছু। সংঘর্ষের প্রত্যক্ষদর্শী ও চরের একাধিক বাসিন্দা বুধবার জানিয়েছিলেন, সংঘর্ষে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শামছুও ছিলেন। তবে মৃত্যুর পরপরই তার লাশ চরের মধ্যে লুকিয়ে ফেলেছে তার সহযোগীরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া থানার ভারপ্রাপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
একীভূত হওয়া সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকে। প্রাথমিকভাবে গ্রাহকরা আমানত বিমার আওয়ায় একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি প্রভাবশালী গ্রুপ জালিয়াতির মাধ্যমে ডজনখানেক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ তুলে নেয়। এসব অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির চাপে ব্যাংকগুলো ধীরে ধীরে গভীর সংকটে পড়ে। এর মধ্যে সংকটে থাকা পাঁচটি ব্যাংক একত্রিত করে ‘স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শীতের প্রকোপে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দেশের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।
গত কয়েকদিন ধরেই ঢাকায় শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। ভোর ও রাতের দিকে হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার দাপটে নগরজীবনে ভোগান্তি বেড়েছে।
কুয়াশার কারণে সকালের দিকে যান চলাচলেও ধীরগতি দেখা যায়। দুপুরে রোদ উঠলেও সূর্যের তাপ খুব একটা অনুভূত হচ্ছে না।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। তবে শৈত্যপ্রব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণও করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং গত বুধবার রাতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বুধবার বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।
এ পদত বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদাদতা:
রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত ম-ল ওরফে সম্রাট নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দুটি অস্ত্রসহ তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
গতক বুধবার রাত ১১টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজার এ ঘটনা ঘটে। নিহত অমৃত ম-ল ওরফে সম্রাট পুলিশের তালিকাভুক্ত সম্রাট বাহিনীর প্রধান। সে উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় ম-লের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে পরিচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলো বলে অভিযোগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ বলেছে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনলাইন পোস্টে সে এ কথা বলেছে।
নাহিদ লিখেছে, তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন। তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণঅভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান তিনি।
এক শুভেচ্ছাবার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, তার এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।
তিনি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর পাশাপাশি তার দীর্ঘ জীবন ও সুস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ছুটির দিনেও রিটার্ন জমা নেওয়ার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা যেন নির্বিঘেœ আয়কর রিটার্ন দাখিল করতে পারেন তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে এবং ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় ‘হেল্পডেস্ক’ চালু করা হয়েছে, যেখানে প্রার্থীরা অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা নিতে পারবেন।
হেল্পডেস্কের কার্যক্রমের বিস্তারিত সময়সূচি অনুযায়ী :
২৬ বাকি অংশ পড়ুন...












