পরীক্ষার প্রশ্নপত্রে মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন প্রসঙ্গ, দিল্লিতে সাময়িক বরখাস্ত এক অধ্যাপক
, ০৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন নিয়ে প্রশ্ন করার কারণে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেমিস্টার পরীক্ষার জন্য সে যে প্রশ্ন তৈরি করেছিলো, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি করে। এরপর ওই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্তের জন্য একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে এ সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত বিএ (অনার্স) সোশ্যাল ওয়ার্ক প্রথম সেমিস্টারের পরীক্ষায় আসা ১৫ নম্বরের প্রশ্নটি। ‘ভারতে সামাজিক সমস্যা’ শীর্ষক ওই প্রশ্নপত্রে শিক্ষার্থীদের বলা হয়েছিলো, “উপযুক্ত উদাহরণসহ ভারতে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নির্যাতন নিয়ে আলোচনা করো।”
গত সোমবার প্রশ্নপত্রের ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে অনেক ব্যবহারকারী তীব্র প্রতিক্রিয়া জানান। তারা প্রশ্নের ভাষা ও উপযুক্ততা নিয়ে প্রশ্ন তোলেন এবং এতে রাজনৈতিক বা সাম্প্রদায়িক পক্ষপাতের অভিযোগ করেন। এই প্রশ্নে খারাপ উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে।
এই প্রশ্নটি তৈরি করেছিলো অধ্যাপক বীরেন্দ্র। অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে শিক্ষক সদস্যের পক্ষ থেকে অবহেলা ও অসতর্কতার পরিচয় হিসেবে বর্ণনা করে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানায়।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখতে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট অধ্যাপককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সিএ শেখ সফিউল্লাহর স্বাক্ষরিত একটি আদেশ- যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তাতে বরখাস্তের বিষয়টি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। আদেশে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে অধ্যাপক বীরেন্দ্রর কর্মস্থল (হেডকোয়ার্টার) হবে নয়াদিল্লি এবং সে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত পরগাছা ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে ইরান যুদ্ধের শেষ চাইছে মার্কিন জ্বালানি সচিব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে ধরা পড়লো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ দখলে ড্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ ‘না’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদ দূতাবাসে হামলা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন: গাজার রণকৌশল এবার লেবাননে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিলাওয়ার অগ্ন্যুৎপাত: বেড়েছে কম্পন, রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের তোলা দৃশ্য।
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)