পাকিস্তান সফরে আমিরাতের প্রেসিডেন্ট, যা থাকছে আলোচনায়
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসছেন। গতকাল জুমুয়াবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
চলতি বছরে এটা আমিরাতের প্রেসিডেন্টের দ্বিতীয় পাকিস্তান সফর নয়। এর আগে জানুয়ারিতে রহিম ইয়ার খান শহরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেন তিনি।
তবে পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারির সফরটি 'আনুষ্ঠানিক' ছিল না।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, প্রেসিডেন্ট আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে ইসলামাবাদ-আবুধাবি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
দুই নেতা 'উভয় দেশের স্বার্থ জড়িত আছে এমন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে মত বিনিময় করবেন'।
পররাষ্ট্র দপ্তর জানায়, 'পাকিস্তান-আমিরাতের দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগ এনে দেবে এই সফর।'
এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার ওপর আলোকপাত করা হবে।
দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করবেন দুই নেতা।
পাকিস্তান-আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনীতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আছে। ঐতিহাসিক যোগসূত্র ও আমিরাতে অসংখ্য প্রবাসী পাকিস্তানি কর্মীর অবস্থানের কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)