সাংবাদিকতায় এআই ব্যবহার নিয়ে ডিআরইউতে দুদিন ব্যাপী কর্মশালা শুরু
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা, ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে দুই দিনের একটি কর্মশালা শুরু হয়েছে। গতকাল জুমুয়াবার এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এক্সওয়াইজেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, তথ্যের যুগ পেরিয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। খুব শিগগিরই এমন সময় আসতে পারে, যখন এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে- যাকে বলা হয় ‘সিঙ্গুলারিটি’। এই পরিবর্তন সাংবাদিকতার জন্য যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি নিয়ে আসছে নানামুখী চ্যালেঞ্জ ও ঝুঁকি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।