প্রবাসী আয়ে ভর করে এক বছরে রিজার্ভ বেড়েছে ৭.৮ বিলিয়ন ডলার
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশের প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে এক বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৮০ কোটি বা ৭.৮ বিলিয়ন ডলার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল প্রায় ২৪.৯ বিলিয়ন ডলার। চলতি বছরের ২৪ ডিসেম্বর তা ৩২.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বর্তমানে রিজার্ভ ২৮.১ বিলিয়ন ডলার।
দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি উৎস রেমিট্যান্স ও রফতানি আয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ১৬ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে ১৩.৩৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫.৫৭ বিলিয়ন ডলারে।
রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন দেখা গেলেও রফতানি আয় খুব বেশি গতিশীল নয়। যদিও ২০২৪ সালের তুলনায় রফতানি আয় এখনো ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় রয়েছে। বিগত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ১৯.৯ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রফতানি আয় দাঁড়িয়েছে ২০.শূন্য ২ বিলিয়ন ডলারে। রেমিট্যান্স ও রফতানি আয়ের এ প্রবৃদ্ধির ওপর ভর করে দেশের বর্তমান রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৭ বিলিয়ন ডলারে। এদিকে ২০২৪ সালের ডিসেম্বরে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ১০ হাজার ৪৭৭ কোটি ডলার। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২১২ কোটি ডলারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)