মার্কিন হুমকি অব্যাহত থাকলে হরমুজ উন্মুক্ত হবে না -আইআরজিসি
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি উন্মুক্ত হবে না বলে হুঁশিয়ারী দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যতদিন মার্কিন কর্মকর্তাদের দম্ভোক্তি ও হুমকি এবং এই অঞ্চলে সামুদ্রিক চলাচলে তাদের হস্তক্ষেপ অব্যাহত থাকবে, ততদিন হরমুজ প্রণালি উন্মুক্ত হবে না। মার্কিন অব্যাহত হুমকি ও হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও কঠিন ও জটিল করে তুলবে।
আইআরজিসি দাবি করেছে, মার্কিন প্ররোচনায় দুটি তেলবাহী ট্যাংকার গত বুধবার রাতে হরমুজ প্রণালির দক্ষিণে একটি অনিরাপদ পথ দিয়ে যাতায়াতের চেষ্টা করেছিলো। একটি জাহাজে ভয়াবহ আগুন লাগার পর উভয় জাহাজই দ্রুত ফিরে আসে।
বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি আমাদের ভূখ- এবং আইআরজিসি নৌবাহিনী তা দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করে। এতে আরও বলা হয়, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগত শক্তিকে হরমুজে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
আরও পড়ুন
সব ›
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব…
২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির
ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা
অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জ…
৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ
নতুন করে শুল্ক আরোপ নিয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়ক…
৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ
আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছে
বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়ার এম …
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশ
সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-স…
লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।