সিরাজগঞ্জ সংবাদাদতা:
কাঁচা বাজারে সবজির দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি ফুলকপি ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য সবজির দামও বৃদ্ধি পেয়ে, প্রতি পিচে- বাঁধাকপি ২৫-৩০ টাকা, কদু ৪০-৫০ টাকা, নতুন আলু ৫০-৫৫ টাকা, কাচা মরিচ ৮০-৯০ টাকা, পেয়াজ ৬০-৬৫ টাকা, বেগুন ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকায় শাক-সবজি সহ বিভিন্ন কাচামালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে এক কুচক্রি মহল শাক-সবজির দাম বাড়িয়ে দিয়েছে। আবাদ এবার চাহিদার চেয়ে অনেক বেশি।
বড় ব বাকি অংশ পড়ুন...
শরীয়তপুর সংবাদাদতা:
গ্রামে মাছ কেটে তা পরিষ্কার করে ধুয়ে বিক্রি করা হচ্ছে। আর কাজটি করছেন একজন শিক্ষিত তরুণ। মাছের ব্যবসা করে ওই তরুণের এখন বছরে আয় অন্তত ১০ লাখ টাকা। ওই তরুণ সদর উপজেলার সুবচনী গ্রামের শাকিল খান (২৮)।
শাকিল খান দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ প্রক্রিয়া করে দোকানে বসে এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করছেন। তার এ ব্যবসায় ২০ তরুণের কর্মসংস্থান হয়েছে।
সদর উপজেলার সুবচনী গ্রামের তৈয়ব আলী খানের ছেলে শাকিল খান। তিনি ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাস করার পর ঢাকার একটি বেসরক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অকার্যকর ঘোষিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন নাম ও পরিচয়ে যাত্রা শুরু করেছে- সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে যাত্রার শুরুতেই আস্থা ফেরানোর বদলে নতুন করে আস্থাহীনতার সংকট তৈরি করছে নবগঠিত এই ব্যাংক।
গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পাঁচটি ইসলামী ব্যাংক- এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে অকার্যকর ঘোষণা করে একীভূত করার কথা জানান। সে সময় বলা হয়েছিল, যেসব আমানতকারীর জমা দুই লাখ টাকা বা তার কম, তারা নভেম্বরের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা গতকাল ইয়াওমুছ ছুলাছা (বুধবার) বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক বিশাল সমাবেশে রূপ নেয়।
খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা, এর আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে গতকাল ইয়াওমুছ ছুলাছা (বুধবার) সকাল থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন। পাশাপাশি সাধারণ মানুষকে চাপে রেখেছে মূল্যস্ফীতি। ভরা মৌসুমে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল ও চালের দাম বৃদ্ধি পাওয়ায় চাপে পড়ে ভোক্তা।
মূল্যস্ফীতির ব্যাপারে অর্থনীতিবিদরা বলছেন, বাজারে কারসাজি করে কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়। পরে সরকারের উদ্যোগে কমলেও যতটা ওঠে ততটা আর কমে না। সঠিক মনিটরিং এবং শাস্তি নিশ্চিত করতে না পারার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়নি। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রেপো বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মুক্তি পেতে পারে না বলে মনে করে বিএনপি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (বুধবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজার আগে দলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী নজরুল ইসলাম খান লিখিত বক্তব্য পাঠ করেন।
নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরেরও বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থ বাকি অংশ পড়ুন...
জমির খতিয়ানে ভুল পাওয়া আমাদের দেশে অস্বাভাবিক কিছু নয়। অনেক সময় নামের বানানে ভুল, অংশ বা দাগ নম্বরে ভুল, কিংবা জমির রেকর্ড অন্য কেউ নিজের নামে করে নেওয়ার মতো সমস্যাও দেখা দেয়। এমনকি খতিয়ানের মূল কপি হারিয়ে যাওয়াও নতুন কিছু নয়। এসব সমস্যার আইনি সমাধান থাকলেও, অনেকের কাছে প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ মনে হয়।
ভূমি মন্ত্রণালয় ২০২১ সালের ২৯ জুলাই প্রকাশিত গেজেট (রেকর্ড সংশোধন পরিপত্র নং ৩৪৩)-এর মাধ্যমে এসব ভুল সংশোধনের সহজ পদ্ধতি নির্ধারণ করেছে। গেজেট অনুযায়ী, নামজারি বা মিউটেশন খতিয়ানে ভুল হলে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে ‘মিস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মঘোষিত অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সন্ত্রাসী ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অধিকাংশ সদস্য দেশ তীব্র নিন্দা জানিয়েছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ সন্ত্রাসী ইসরায়েলের সিদ্ধান্তের সমালোচনা করে। ব্যতিক্রম ছিলো শুধু যুক্তরাষ্ট্র, তারা সন্ত্রাসী ইসরায়েলকে নিন্দা না করলেও জানায়, সোমালিল্যান্ড প্রশ্নে তাদের নিজস্ব অবস্থান অপরিবর্তিত।
গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের চলমান অস্থিরতা নিরসনে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা দমনের নামে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক প্রতিবেদনে জানিয়েছে যে, ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাজরামাউত প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুকাল্লা বন্দর এবং এর আশপাশের এলাকাগুলোতে এই অভিযান চালানো হবে।
জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিশ্চিত করেছে, তাদের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা নিহত হয়েছেন। আজ জাজিরা জানিয়েছে, গত সোমবার (২৯ ডিসেম্বর) আল-কাসাম ব্রিগেড এই ঘোষণা দিয়েছে।
হামাস তাদের রাফাহ ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানাহ এবং আরও দুই নেতা হাকাম আল-ইসি ও রায়েদ সাদের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী গত মে মাসে বলেছিলো, তারা হামাসের প্রাক্তন নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে। তিন মাস পর তারা বলেছিলো, তারা আবু ওবাইদাকেও হত্যা করেছে।
হামাস নিশ্চিত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুর্কি সংবাদপত্র ইয়েনি শাফাক এক প্রতিবেদনে রুশ সয়ুজ রকেটের মাধ্যমে তিনটি ইরানি উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে পাঠানোর খবর জানিয়ে লিখেছে, এই পদক্ষেপটি মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ ও গভীরতর হওয়ার একটি স্পষ্ট নিদর্শন।
তুর্কি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, তিনটি নতুন ইরানি উপগ্রহ “কৌসার ১.৫”, “পায়া” ও “জাফার-২” উৎক্ষেপণ শুধু মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতিই তুলে ধরে না বরং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক যে আরও গভীর হচ্ছে, সেটিও প্রমাণ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ২০২৫ সালে সবচেয়ে বেশি দেশে সামরিক হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। চলতি বছরে দখলদার বাহিনী ফিলিস্তিন, ইরান, লেবানন, কাতার, সিরিয়া ও ইয়েমেনে হামলা পরিচালনা করেছে। এছাড়া তিউনিসিয়া, মাল্টা ও গ্রিসের নৌসীমায় গাজামুখী ত্রাণবহরেও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে।
স্বাধীন সংঘাত পর্যবেক্ষক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েল অন্তত ১০ হাজার ৬৩১টি হামলা চালিয়েছে। এক বছরে এত বিস্তৃত বাকি অংশ পড়ুন...












