আস্থা সংকটে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
অকার্যকর ঘোষিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন নাম ও পরিচয়ে যাত্রা শুরু করেছে- সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে যাত্রার শুরুতেই আস্থা ফেরানোর বদলে নতুন করে আস্থাহীনতার সংকট তৈরি করছে নবগঠিত এই ব্যাংক।
গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পাঁচটি ইসলামী ব্যাংক- এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে অকার্যকর ঘোষণা করে একীভূত করার কথা জানান। সে সময় বলা হয়েছিল, যেসব আমানতকারীর জমা দুই লাখ টাকা বা তার কম, তারা নভেম্বরের মধ্যেই টাকা ফেরত পাবেন।
নভেম্বর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। পরে ডিসেম্বরের শেষ দিকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও এখনো সেই স্কিম প্রস্তুত হয়নি।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এই স্কিম চূড়ান্ত না হলে জানুয়ারির আগে আমানত ফেরত দেওয়ার সম্ভাবনাও কম।
একীভূত পাঁচ ব্যাংকের মোট আমানতকারীর সংখ্যা প্রায় ৭৫ লাখ। এসব আমানতকারীর মোট জমার পরিমাণ প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। বিপরীতে, নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্ধারিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।
এর মধ্যে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে ব্যাংকগুলোর ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম থেকে, যা বাংলাদেশ ব্যাংকে জমা আছে। তবে এর জন্য নতুন স্কিম প্রণয়ন, নতুন করে অ্যাকাউন্ট খোলা ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে- যা সময়সাপেক্ষ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংক জন্মসূত্রেই পেয়েছে প্রায় ১ লাখ ৫৯ হাজার ১৩৩ কোটি টাকা খেলাপি ঋণের বোঝা- যা মোট ঋণের প্রায় ৮৩ শতাংশ। ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণ ১ লাখ ৯৭ হাজার ৯৪৪ কোটি টাকা এবং প্রভিশন ঘাটতি ১ লাখ ২১ হাজার ৬৪১ কোটি টাকা।
বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক একটি সক্ষম প্রতিষ্ঠানে পরিণত হবে, নাকি একই সংকটের পুনরাবৃত্তি ঘটবে- তা এখনো অনিশ্চিত। খেলাপি ঋণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে হস্তান্তরের কথা বলা হলেও বাস্তবে এমন কোনো কার্যকর কাঠামো এখনো নেই।
তিনি আরও বলেন, দুই লাখ টাকার নিচে আমানত দেওয়া শুরু হলে অধিকাংশ গ্রাহক টাকা তুলে নেবে। তখন তারল্য চাপ আরও বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












