ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণা সৌদি জোটের
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের চলমান অস্থিরতা নিরসনে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা দমনের নামে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক প্রতিবেদনে জানিয়েছে যে, ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাজরামাউত প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুকাল্লা বন্দর এবং এর আশপাশের এলাকাগুলোতে এই অভিযান চালানো হবে।
জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে বলে জোটের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে।
সৌদি জোটের এই সামরিক পদক্ষেপের মূল লক্ষ্য হলো- আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ বা এসটিসি-র সশস্ত্র তৎপরতা বন্ধ করা। চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ক্ষমতার এক নাটকীয় পালাবদল ঘটে, যেখানে এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিশাল অংশ নিজেদের দখলে নিয়ে নেয়।
তারা সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে গুরুত্বপূর্ণ এডেন শহর থেকে বিতাড়িত করার পর হাজরামাউত ও আল-মাহরার মতো কৌশলগত এলাকাগুলোও নিয়ন্ত্রণে নেয়। এই পরিস্থিতিতে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি সৌদি জোটের কাছে জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলেন।
তার অভিযোগ ছিলো, এসটিসির সশস্ত্র সদস্যরা হাজরামাউত এলাকায় সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে এবং চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।
এর আগে গত শনিবারই সৌদি নেতৃত্বাধীন জোট স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলো যে, হাজরামাউত অঞ্চলে এসটিসির কোনো ধরণের সামরিক উসকানি সহ্য করা হবে না। জোটের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, তারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈধ সরকারকে সব ধরণের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: এএফপি ও রয়টার্স
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












