কুমিল্লা সংবাদাদতা:
চৌদ্দগ্রামে থানায় ঢুকে শরিফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবক।
অভিযুক্ত বাদল থানা সংলগ্ন লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। ঘটনার পরপরই তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদল দীর্ঘদিন ধরে নিয়মিত গরু নিয়ে থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করত। এতে থানার ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির ফল ও ফুলগাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ কারণে তাকে একাধিকবার গরু নিয়ে থানায় প্রবেশে নিষেধ করা হয়। তবে পুলিশের নিষেধাজ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক দীর্ঘকালীন ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
খালেদা জিয়া ১৯৯১-৯৬ সময়ে ছিলেন দেশের প্রধানমন্ত্রী। এ আমলে, অর্থাৎ ১৯৯৩-৯৫ সময়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক ছিলেন সালেহউদ্দিন আহমেদ। ১৯৯৬-২০০৫ সময়ে পল্লী--কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলো ৬টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। এরমধ্যে ছিলেন পাকিস্তানের স্পিকার, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিয়েছে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা।
জানাজায় অংশ নেয়া কূটনীতিকদের মধ্যে আছে- যুক্তরাষ্ট্রের ভা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসেই সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (বুধবার) ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সে ঢাকায় পৌঁছায় জয়শঙ্কর।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী বিমান অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানায়। এ সময় ঢাকায় নিযুক্ত ভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে- এমন আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর)। মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞদের ওপর করা এক জরিপভিত্তিক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা ও সংঘর্ষের প্রেক্ষাপটে এই মূল্যায়ন তুলে ধরা হয়েছে।
গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলমান ও সম্ভাব্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে করা ওই জরিপে বিশেষজ্ঞরা মনে করছেন, ‘উচ্চমাত্রার সন্ত্রাসী কার্যক্রম’ ভারত- বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭২ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময় কলেজ বন্ধ থাকলেও দুঃখজনক খবর হলো, স্কুলগুলো খোলা থাকছে। স্কুল খোলা থাকার এই বিতর্কিত সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকগণ।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন উপসচিব আব্দুল কুদ্দুস।
প্রজ্ঞাপনে ২০২৬ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
লাখ লাখ মানুষের উপস্থিতিতে শেষ হয়েছে খালেদা জিয়ার জানাজা। এ সময় পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের জন্য দোয়া চেয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (বুধবার) জানাজার আগে তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালীন ওনার কোনো ব্যবহারে অথবা কো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (বুধবার) বিএনপির এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
এর আগে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান বলেছে, বেগম খালেদা জিয়া ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক বাংলাদেশি মুসলিম নারী। ইসলামি মূল্যবোধ, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে তার আপসহীন রাজনৈতিক অবস্থান ও ভূমিকা সবসময় জনগণকে অনুপ্রেরণা জুগিয়েছে। মৃত্যুর আগে তিনি পুরো জাতির অবিসংবাদিত রাজনৈতিক অভিভাবকে পরিণত হয়েছিলেন।
তারা বলেছে, মহান আল্লাহ তায়ালার দরবারে আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। সেস বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে খেজুর গাছের মাথায় হাঁড়ি বেঁধে রস সংগ্রহের ধুম পড়ে গেছে দেশজুড়ে। ফরিদপুরের নগরকান্দা, যশোরের চৌগাছা, বগুড়া থেকে শুরু করে উত্তরবঙ্গের গ্রামগুলোতে গাছিরা ভোরের কনকনে ঠান্ডা উপেক্ষা করে গাছে উঠছেন। এই টাটকা খেজুরের রস শুধু একটি পানীয় নয় , এটি বাঙালির শীতকালীন ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
প্রতি বছরের মতো এবারও শীতের আগমনে খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ততা বেড়েছে। গাছিরা জানান, ঠান্ডা যত বাড়বে, রসের মিষ্টতা ও পরিমাণ তত বাড়বে। একটি গাছ থেকে দৈনিক ৩-৪ লিটার রস পাওয়া যাচ্ছে, যা বাজারে ১৫০-২০০ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল। এসব দল এবং স্বতন্ত্র মিলিয়ে এ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৫৬৯ জন প্রার্থী। এর মধ্যে দলীয় ২ হাজার ৯০ ও স্বতন্ত্র ৪৮৭। আর একজন রয়েছেন অনিবন্ধিত দলের। এসব প্রার্থীর মধ্যে বিএনপির ৩৩১, জামায়াতের ২৭৬, ইসলামী আন্দোলনের ২৬৮, জাতীয় পার্টির ২২৪, এনসিপির ৪৪, গণঅধিকার পরিষদের ১০৪, খেলাফত মজলিসের ৬৮, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৫, এবি পার্টির ৫৩, জনতার দলের ২৩ জনসহ ৫১টি দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বছরজুড়ে সোনার দাম ব্যাপক ওঠা-নামা করতে দেখা গেছে। বছরটিতে সোনার দাম ৯০ বার পরিবর্তন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩ বার এবং কমেছে ২৭ বার। এতে এক বছরের মধ্যে এক ভরি সোনার দাম ৮৮ হাজার ৬৩৫ টাকা বা ৬৪ শতাংশ বেড়ে গেছে। সোনার সর্বোচ্চ দামের ক্ষেত্রে হয়েছে একের পর এক রেকর্ড।
দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সংশ্লিষ্ট কমিটি সর্বশেষ ২৯ ডিসেম্বর বৈঠক করে সোনার নতুন দাম নির্ধারণ করে, যে দাম ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বাকি অংশ পড়ুন...












