উন্নয়ন কার্যক্রমে খরা, মূল্যস্ফীতির চাপ
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন। পাশাপাশি সাধারণ মানুষকে চাপে রেখেছে মূল্যস্ফীতি। ভরা মৌসুমে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল ও চালের দাম বৃদ্ধি পাওয়ায় চাপে পড়ে ভোক্তা।
মূল্যস্ফীতির ব্যাপারে অর্থনীতিবিদরা বলছেন, বাজারে কারসাজি করে কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়। পরে সরকারের উদ্যোগে কমলেও যতটা ওঠে ততটা আর কমে না। সঠিক মনিটরিং এবং শাস্তি নিশ্চিত করতে না পারার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়নি। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রেপো বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি বলে মত তাদের।
অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। ওই বছরে বাস্তবায়নের হার ৬৮ শতাংশেরও কম ছিল।
আইএমইডির তথ্য অনুযায়ী, টাকার অঙ্কে গত অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৫০ কোটি টাকা। বিদায়ি অর্থবছরে সংস্থার নিজস্ব তহবিলের অর্থায়নসহ সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৪ কোটি টাকা।
চলতি অর্থবছরের ছয় মাস পার হলেও এডিপি বাস্তবায়নের তথ্য ৫ মাসের দেওয়া আছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ২৮ হাজার ৪৩ কোটি টাকা; যা মোট বরাদ্দের মাত্র ১১.৭৫ শতাংশ। এর মধ্যে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ যেন কুমিরের ঘুমে রয়েছে। এসব মন্ত্রণালয়ের আওতায় থাকা ৩৬৮টি প্রকল্প গড়ে কাজ ৯ শতাংশে ঘোরাফেরা করছে। আর ৫ শতাংশের মতো কাজ হয়েছে ১০৮টি প্রকল্পের। অথচ এডিপির ৩৭ শতাংশ বরাদ্দ তাদের দখলে। টাকার অঙ্কে ৬১ হাজার ৮৩৫ কোটি টাকা।
মূল্যস্ফীতি কমলেও নিয়ন্ত্রণে নেই
প্রায় ১১ শতাংশ খাদ্য মূল্যস্ফীতি নিয়ে শুরু হয় ২০২৫ সাল। সর্বশেষ নভেম্বর মাসে তা নেমেছে ৭.৩৬ শতাংশে। সার্বিক মূল্যস্ফীতিও ৯.৯৪ থেকে ৮.২৯ শতাংশে নেমেছে। মূল্যস্ফীতি কাগজে-কলমে কিছুটা কমলেও সেটা সাধারণ মানুষের নাগালের বাইরেই ছিল। চাল-তেল-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে ছিল না।
বছরের বেশিরভাগ সময় পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও শেষ তিন মাসে হঠাৎ দাম বেড়ে দেশি পেঁয়াজ কেজি ১৭০ টাকায় ওঠে। ভারত থেকে আমদানি ও নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার পর দাম কমে প্রায় ১০০ টাকায় নামে।
সবজির মধ্যে বেগুনের দাম বেড়েছে ২০ শতাংশ। বছরের অধিকাংশ সময় করলা, টমেটো, কাঁচামরিচ, শসাসহ প্রায় সবজিই ১০০ টাকার ওপরে কিনতে হয়েছে ভোক্তাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












