আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা নিহত হয়েছেন -হামাস
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিশ্চিত করেছে, তাদের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা নিহত হয়েছেন। আজ জাজিরা জানিয়েছে, গত সোমবার (২৯ ডিসেম্বর) আল-কাসাম ব্রিগেড এই ঘোষণা দিয়েছে।
হামাস তাদের রাফাহ ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানাহ এবং আরও দুই নেতা হাকাম আল-ইসি ও রায়েদ সাদের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী গত মে মাসে বলেছিলো, তারা হামাসের প্রাক্তন নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে। তিন মাস পর তারা বলেছিলো, তারা আবু ওবাইদাকেও হত্যা করেছে।
হামাস নিশ্চিত করেছে, আবু ওবাইদার আসল নাম ‘হুথাইফা আল-কাহলৌত’।
আবু ওবাইদার শেষ বক্তব্য ছিলো সেপ্টেম্বরের গোড়ার দিকে- যখন সন্ত্রাসী ইসরায়েল গাজা শহরে নতুন সামরিক আক্রমণের প্রাথমিক পর্যায় শুরু করে।
আল জাজিরা জানিয়েছে, আবু ওবাইদা গাজায় হামাসের একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ছিলেন। এই বছরের শুরুতে সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর তিনি যুদ্ধক্ষেত্রের আপডেট, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইসরায়েলি বন্দীদের জন্য ফিলিস্তিনি বন্দী চুক্তি সম্পর্কে বিবৃতি প্রকাশ করেছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)