সোমালিল্যান্ডকে স্বীকৃতি সন্ত্রাসী ইসরায়েলের, তীব্র নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মঘোষিত অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সন্ত্রাসী ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অধিকাংশ সদস্য দেশ তীব্র নিন্দা জানিয়েছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ সন্ত্রাসী ইসরায়েলের সিদ্ধান্তের সমালোচনা করে। ব্যতিক্রম ছিলো শুধু যুক্তরাষ্ট্র, তারা সন্ত্রাসী ইসরায়েলকে নিন্দা না করলেও জানায়, সোমালিল্যান্ড প্রশ্নে তাদের নিজস্ব অবস্থান অপরিবর্তিত।
গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় সন্ত্রাসী ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ এই জরুরি বৈঠক ডাকে।
বৈঠকে সোমালিয়ার রাষ্ট্রদূত আবু বকর দাহির ওসমান সন্ত্রাসী ইসরায়েলের পদক্ষেপকে আগ্রাসন আখ্যা দিয়ে অভিযোগ করেন, গাজার বাসিন্দাদের জোরপূর্বক সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আইন ও নৈতিকতার প্রতি এই অবজ্ঞা এখনই বন্ধ করতে হবে।
আরব লিগের প্রতিনিধি মাজেদ আবদেলফাত্তাহ আবদেল আজিজ বলেন, এই স্বীকৃতি অবৈধ এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বা সোমালিয়ার উত্তরে সামরিক ঘাঁটি স্থাপনের যে কোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেন তারা।
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও সন্ত্রাসী ইসরায়েলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করে।
চীন ও যুক্তরাজ্যসহ পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোও সোমালিয়ার ভৌগোলিক অখ-তার পক্ষে অবস্থান নেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)