চাকরি ছেড়ে গ্রামে প্রক্রিয়া করা মাছের ব্যবসা তরুণের, বছরে আয় ১০ লাখ
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গ্রামে মাছ কেটে তা পরিষ্কার করে ধুয়ে বিক্রি করা হচ্ছে। আর কাজটি করছেন একজন শিক্ষিত তরুণ। মাছের ব্যবসা করে ওই তরুণের এখন বছরে আয় অন্তত ১০ লাখ টাকা। ওই তরুণ সদর উপজেলার সুবচনী গ্রামের শাকিল খান (২৮)।
শাকিল খান দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ প্রক্রিয়া করে দোকানে বসে এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করছেন। তার এ ব্যবসায় ২০ তরুণের কর্মসংস্থান হয়েছে।
সদর উপজেলার সুবচনী গ্রামের তৈয়ব আলী খানের ছেলে শাকিল খান। তিনি ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাস করার পর ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। কিছুদিন কাজ করার পর ২০২০ সালে গ্রামে ফিরে আসেন। নিজেদের ১৫ বিঘা জমিতে মাছ চাষের কাজ শুরু করেন। এরপর আরও ৮ বিঘা জমি ইজারা নিয়ে তাতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন।
শাকিল খান বলেন, ২০২০ সাল থেকে চাষ শুরু করলেও মাছ বিক্রির জন্য সুবচনী বাজারে ২০২২ সালে ‘রেডি ফিশ ফার্ম’ নামের একটি দোকান খোলেন তিনি। সেখান মাছ কেটে তা পরিষ্কার করে ধুয়ে প্যাকেটজাত করা হয়। তারপর তা বিক্রি করা হয়। নিজের খামারের মাছ ছাড়াও দেশীয় প্রজাতির কই, শিং, শোল, চিংড়ি, মলা, সরপুঁটি, রুই-কাতলা, ইলিশ, কোরালসহ বিভিন্ন মাছ প্রক্রিয়া করে বিক্রি করা শুরু করেন। দোকান থেকে ও অনলাইনে দেশের বিভিন্ন স্থানে ওই মাছ বিক্রি করা হয়। তিনি ১ লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন।
এই তরুণের মাছের খামার ও প্রক্রিয়া করা মাছ বিক্রয় কেন্দ্রে ২০ কর্মী কাজ করছেন। প্রতিবছর তার মাছের খামার থেকে ছয় লাখ টাকা ও প্রক্রিয়া করা মাছ বিক্রি থেকে আরও চার লাখ টাকা আয় হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)