আল ইহসান ডেস্ক:
ইউরোপে অ্যালকোহল বা মদপানের কারণে প্রতি বছর প্রায় ৮ লাখ মানুষের মৃত্যু হয়। এটি এ অঞ্চলে প্রতি ১১টি মৃত্যুর মধ্যে একটির কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) চলতি সপ্তাহে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে মদ্যপানের হার সবচেয়ে বেশি ইউরোপ মহাদেশে। এই অভ্যাসটি অকাল মৃত্যু ও শারীরিক আঘাতের পেছনে বড় ভূমিকা রাখছে।
২০১৯ সালের তথ্য (সবচেয়ে সাম্প্রতিক সহজলভ্য তথ্য) বিশ্লেষণ করে দেখা গেছে, ইউরোপে অ্যালকোহলজনিত কারণে প্রায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত মোট ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে এবং ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
ইসি জানায়, সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
জানা যায়, বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে। এছাড়া নিবন্ধন বাতিল হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাসহ ৯ নেতাকে প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনি কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানী ঢাকায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডার মধ্যে জবুথবু অবস্থায় সাধারণ মানুষকে করতে হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। তবে হঠাৎ করে ঢাকায় এতো বেশি শীত পড়ার কারণ কী বা কবে এই শীত থেকে রেহাই পাবে রাজধানীবাসী- এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানিয়েছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিস্তারিত জানান।
এতো শীত পড়ার কারণ হিসেবে হাফিজুর রহমান দুটি কারণের কথা উল্লেখ করে বলেন, সূর্যের আলো না থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে সর্বোচ্ বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদাদতা:
বাবাকে জবাই করে হত্যার পর অস্ত্রসহ অভিযুক্ত ছেলের থানায় উপস্থিত হওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরে নগরীর মমিনপুর মহেশপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে তীব্র বিরোধ চলছিল। জমি বিক্রি করে টাকা পেতে কিছুদিন ধরে বাবাকে চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কন্যাশিশুদের নিরাপত্তায় তরুণ প্রতিনিধিদের নিয়ে সারাদেশে র্যাপিড রেসপন্স টিম গঠন করা হবে, বলে মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে গত সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, প্রত্যেকটি টিম কেন্দ্রীয়ভাবে হবে। এখানে প্রশাসন, পুলিশ, আইনজীবী, কাউন্সিলর এবং তরুণ সমাজের উপস্থিতি থাকবে।
শিশু-কিশোরদের উদ্দেশে উপদেষ্টা বলেন, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা লেভেলে আমরা তোমাদের কাছে যাবো। আমরা যে করেই হোক মেয়েদের ওপ বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদাদতা:
জাল দলিল প্রস্তুত ও দলিলের ভলিউম ঘষামাজার অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মনীষা রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পরে সে জামিনে মুক্তি পায়।
গত রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নীলফামারী আমলি আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিন আবেদন করা হলে সরকারি কর্মকর্তা হিসেবে ৫০০ টাকার বন্ডে মুচলেকা দিয়ে তাকে জামিন দেওয়া হয়।
মনীষা রায় এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
খালেদা জিয়ার জানাজা ও দাফন কর্মসূচিতে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিএনপির রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভা শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রীর মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। এই শোকের মুহূর্তে সবাইকে ধৈর্য, শালীনতা ও শৃঙ্খলার সঙ্গে জানাজা ও দাফন কর্মসূচিতে অংশ নিতে হবে।
কোনোভাবেই যেন নিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তারেক রহমান তার ভেরিফায়েড অনলাইন পেজে এক পোস্টে বলেন, আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বলেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।
‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মাহবুবুল হক পাটওয়ারী বলেছেন, জানুয়ারি মাসের ১ তারিখে সারাদেশের স্কুলে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এনসিটিবি চেয়ারম্যান বলেন, এবছর প্রাথমিক, ইবতেদায়ী এবং মাধ্যমিকের জন্য ৩০ কোটি বই ছাপানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে। সপ্তম এবং অষ্টম শ্রেণিতে কিছুটা কম থাকলেও বাকি সব শ্রেণিতেই শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে আজ বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষ্যে বুধবারের নির্ধারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতিসংঘের বাংলাদেশ অফিসিয়াল অনলাইন পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।
পোস্টে আরও বলা হয়, এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তার সংহতি পুনর্ব্যক্ত করছে।
এদিকে, খ বাকি অংশ পড়ুন...












