২০২৫ সালে যে দেশগুলোতে হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ২০২৫ সালে সবচেয়ে বেশি দেশে সামরিক হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। চলতি বছরে দখলদার বাহিনী ফিলিস্তিন, ইরান, লেবানন, কাতার, সিরিয়া ও ইয়েমেনে হামলা পরিচালনা করেছে। এছাড়া তিউনিসিয়া, মাল্টা ও গ্রিসের নৌসীমায় গাজামুখী ত্রাণবহরেও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে।
স্বাধীন সংঘাত পর্যবেক্ষক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েল অন্তত ১০ হাজার ৬৩১টি হামলা চালিয়েছে। এক বছরে এত বিস্তৃত ভৌগোলিক পরিসরে পরিচালিত এই সামরিক অভিযানকে ইতিহাসের অন্যতম বৃহৎ ও বিস্তৃত সামরিক অভিযান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সন্ত্রাসী ইসরায়েলের হামলা কিভাবে গণনা করা হলো?
এসিএলইডি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন থেকে রাজনৈতিক সহিংসতা, বিক্ষোভ এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য নির্বাচিত ঘটনাসংক্রান্ত তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করে এই হামলার তথ্য দিয়েছে।
সবচেয়ে বেশি হামলা হয়েছে কোথায়?
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই বছর সন্ত্রাসী ইসরায়েল সবচেয়ে বেশি হামলা করেছে। প্রতিবেদন অনুযায়ী, এই বছর গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় ২৫ হাজারের বেশি নিহত ও কমপক্ষে ৬২ হাজার মানুষ আহত হয়েছে।
গত ১০ অক্টোবর দুপুরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় সন্ত্রাসী ইসরায়েল শত শত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনি নিহত ও ১ হাজার ১০০ জন আহত হয়েছে।
এসিএলইডির তথ্যানুযায়ী, গাজা ও অধিকৃত পশ্চিম তীর ৮ হাজার ৩৩২ বার, (যেখানে গড়ে প্রতিদিন ২৫ বার। এর মধ্যে গাজাজুড়ে কমপক্ষে ৭ হাজার ২৪ বার এবং অধিকৃত পশ্চিম তীরে ১ হাজার ৩০৮ হামলা করেছে।) লেবাননে ১ হাজার ৬৫৩ বার, (যেখানে গড়ে দৈনিক পাঁচবার) ইরানে ৩৭৯ বার, সিরিয়ায় ২০৭ বার, ইয়েমেন ৪৮ বার ও কাতার ১ বার হামলা চালিয়েছে। এছাড়া তিউনিসিয়ার নৌসীমা দুবার, মাল্টা এবং গ্রীক নৌসীমা একবার করে হামলা চালিয়েছে। এই সংখ্যা প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ৮
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না : ভারত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দে মাতরম’ অবমাননাও ফৌজদারি অপরাধ, ভারতে বিল পাস
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরাকে হামলা নিয়ে তেহরানের হুঁশিয়ারি, পরিণতির দায় যুক্তরাষ্ট্র-সৌদির
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার দাবানলের কবলে পড়েছে গ্রিস
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চার দশকে সর্বনিম্নে জাপানের জনসংখ্যা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন সংকট; শতশত সেনা ঘাঁটি ত্যাগ করেছে
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিথ্যা ও গুজব ছড়িয়ে দিতে কোটি কোটি ডলার খরচ করছে ইসরাইল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার রাস্তায় পড়ে থাকা দখলদারদের সামরিক যানগুলোই প্রমাণ করে বীর যোদ্ধারা কতবেশি সাহসিকতার সাথে দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক, রেস্তোরাঁয় কমছে ক্রেতা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাশ্মীরে আন্দোলনকারীরা ‘ভারতের মতো শত্রু’ -পাকিস্তান
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












