নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের আগে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাক্ষাৎকারটি নিয়েছে আল জাজিরার সাংবাদিক নিবাসন জৈন।
সাক্ষাৎকার শুরুর আগে নিবাসন বলেছে, ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন থেকে মাত্র এক মাস দূরত্বে বাংলাদেশ। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর এটি প্রথম নির্বাচন। সেই অভ্যুত্থানে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, পালিয়ে ভারতে যান এবং সেখানেই নির্বাসনে রয়েছেন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জামাতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন এক ভার্চুয়াল বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল জুমুয়াবার এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান বৈঠকে পারস্পরিক শুল্কহার-সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি সহযোগিতার জন্য জেমিসন গ্রিয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
তিনি বলেন, গ্রিয়ার তাকে অবহিত করেছে যে, গত সপ্তাহে সে ব্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেনটেটিভ গ্রিয়ারের সঙ্গে টেলিবৈঠক করেছেন তারেক রহমান। গতকাল জুমুয়াবার অনুষ্ঠিত এই আধাঘণ্টার বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার বিভিন্ন দিক উঠে আসে।
বৈঠকে ট্রেড নেগোসিয়েশনের অগ্রগতি নিয়ে গ্রিয়ার জানতে চায়, এ বিষয়ে তারেক রহমানের অবস্থান কী এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তার মনোভাব কেমন।
এ প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, সরকার যে নেগোসিয়েশন করেছে, তাতে তাদের সম্মতি রয়েছে। তিনি বলেন, বাণিজ্য আলোচনায় সরকার যেভাবে অগ্রসর হয়েছে, সে বিষয়ে বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদাদতা:
বহির্নোঙরে অবস্থান করা এমভি ওয়ান ব্রাইট মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে গম নিয়ে কাঁচপুর যাওয়ার জন্য গত ৩ ডিসেম্বর লাইটার জাহাজ এটিটি-২ কে বরাদ্দ দেয় বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি)। বরাদ্দ দেওয়ার পর মাদার ভেসেল থেকে ১ হাজার ৭০০ টন গম বোঝাই করে ওইদিনই কাঁচপুরের উদ্দেশে রওনা দেয় জাহাজটি। এরপর মাস পেরোলেও ওই জাহাজটি কাঁচপুরে পণ্য খালাস করে ফিরে আসেনি।
শুধু এটিটি-২ লাইটার জাহাজটি নয়, এ রকম ৬৮৭টি জাহাজ বহির্নোঙর থেকে পণ্য বোঝাই করে বিভিন্ন ঘাটে যাওয়ার পর খালাস শেষ করে আর ফেরেনি। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ছুটির দিনে কলকারখানা ও যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। গতকাল জুমুয়াবার সাধারণত ছুটির দিনগুলোতে বায়ুর মান কিছুটা উন্নতির প্রত্যাশা থাকলেও গতকাল সকাল থেকেই রাজধানীর আকাশ ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্যমতে, গতকাল জুমুয়াবার সকাল আটটার দিকে ঢাকার বায়ুমান বা স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৩, যাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গত বৃহস্পতিবারের ধারাবাহিকতায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সময় যত ঘনিয়ে আসছে, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়ও তত বাড়ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনেই দেশে এসেছে প্রায় ১.৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। এই ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রবাসীদের পরিবারের ব্যয় বাড়ে। এ কারণে তারা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি অর্থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিক ত্রৈমাসিক প্রতিবেদন বলছে, দেশের অন্তত সাতটি জীবন বিমা কোম্পানির লাইফ ফান্ড বর্তমানে শূন্য বা মাইনাস অবস্থায়। অথচ এসব কোম্পানির কাছেই আটকে আছে অন্তত ১৩ লাখ গ্রাহকের ৪ হাজার কোটি টাকার বেশি দাবি।
আইডিআরএ’র সেপ্টেম্বর প্রান্তিক হিসাব অনুযায়ী, ৩৬টি জীবন বিমা কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ ৩৬ হাজার কোটি টাকা। তবে বেশ কয়েকটি ইনস্যুরেন্স কোম্পানির লাইফ ফান্ড কার্যত নিঃশেষ। ফান্ডে টাকা না থাকায় নতুন দাবি এলেই তা পরিশোধের সক্ষমতা ন বাকি অংশ পড়ুন...
চাঁপাইনবাবগঞ্জ সংবাদাদতা:
সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গ্রামে সফলভাবে চায়না কমলা চাষ করছেন কৃষক সায়েম আলী। আমের ব্যবসায় লোকসান গুনে ২০২২ সালে বিকল্প হিসেবে কমলা চাষ শুরু করেন তিনি। দুই বছরের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছেন এই কৃষক।
সায়েম আলী বলেন, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরিচর্যা করেছি। ফলন অনেক ভালো হয়েছে। ২০২৪ সালেই আমার সব খরচ উঠে গেছে। এবার ৩ বিঘা জমিতে চাষ করে প্রায় ৮ লাখ টাকার কমলা বিক্রির আশা করছি।
তার বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, উদ্যোক্তা ও আগ্রহী মানুষ আসেন। তারা কমলার ফল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বাংলাদেশে অবশিষ্ট কয়লা ও গ্যাস দখলের লক্ষ্যে আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবশালী শক্তিগুলো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর গুলশানে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ভারতের ঝাড়খ- থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির যে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেটি একসময় ভারত সরকারের পরিকল্পনা কমিশন বাতিল করেছিল। কিন্তু ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্পই রামপালে বাস্তবায়ন করা হয়। তিনি দাবি করেন, দেশের স্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল জুমুয়াবার ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকা জোন- ৩ এর উপ সহকারী পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিন তলা পর্যন্ত ছড়িয়ে যায়।
ফায়ার সার্ভিস বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চুক্তিতে তাড়াহুড়া করছে অন্তবর্তী সরকার। নির্বাচনের আগেই একে একে বিদেশী সংস্থাগুলোর সাথে সব চুক্তি সেরে ফেলতে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। বন্দর চুক্তির সাথে সাথে মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে চলতি মাসেই চুক্তিও সই সাক্ষর করার জোর প্রচেষ্টা চলছে।
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির সূত্রমতে, বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে।
তবে এভিয়েশন বিশেষজ্ঞ ও বিমানের সাবেক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কেবল পর্ষদ অনুমোদনই উড়োজাহাজ প্রাপ্তি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শীতের ভরা মৌসুমেও কমছে না সবজির দাম। উল্টো গত এক সপ্তাহে টমেটো, বেগুন, করলা, বরবটি, কদু, শিম, মুলাসহ প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে চাল, চিনি ও ফার্মের মুরগির দামও বাড়তে দেখা গেছে। গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
ক্রেতাদের অভিযোগ, শীত মৌসুমের সবজি-ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলাসহ নানা সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ পাওয়া যাচ্ছে না। বিক্রেতারাও সবজির দাম বৃদ্ধির নির্দিষ্ট কারণ জানাতে পারছেন না।
সরেজমিনে দেখা যায়, মৌ বাকি অংশ পড়ুন...












