ছুটির দিনেও বায়ুদূষণে শীর্ষে রাজধানী ঢাকা
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ছুটির দিনে কলকারখানা ও যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। গতকাল জুমুয়াবার সাধারণত ছুটির দিনগুলোতে বায়ুর মান কিছুটা উন্নতির প্রত্যাশা থাকলেও গতকাল সকাল থেকেই রাজধানীর আকাশ ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্যমতে, গতকাল জুমুয়াবার সকাল আটটার দিকে ঢাকার বায়ুমান বা স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৩, যাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গত বৃহস্পতিবারের ধারাবাহিকতায় আজও ঢাকা তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে, যা নগরবাসীর জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বায়ুদূষণের এই তালিকায় ঢাকার পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীনের সাংহাই এবং ভারতের দিল্লি। এই দুই শহরের বায়ুমান স্কোর যথাক্রমে ২৩২ ও ২১৬। চলতি শুষ্ক মৌসুমে সাধারণত দিল্লি বা পাকিস্তানের লাহোর শীর্ষ অবস্থানে থাকলেও গত কয়েক দিন ধরে ঢাকাই দূষণের দিক থেকে টানা এগিয়ে আছে।
বায়ুদূষণের এই ভয়াবহতা নিয়ন্ত্রণে সরকারি পর্যায়ে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে তার কোনো সুফল মিলছে না। দূষণ কমাতে কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন পরিবেশবাদীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)