লাইটার জাহাজ সংকট:
সাড়ে ৫ লাখ টন গম নিয়ে সাগরে ভাসছে ১০ জাহাজ
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদাদতা:
বহির্নোঙরে অবস্থান করা এমভি ওয়ান ব্রাইট মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে গম নিয়ে কাঁচপুর যাওয়ার জন্য গত ৩ ডিসেম্বর লাইটার জাহাজ এটিটি-২ কে বরাদ্দ দেয় বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি)। বরাদ্দ দেওয়ার পর মাদার ভেসেল থেকে ১ হাজার ৭০০ টন গম বোঝাই করে ওইদিনই কাঁচপুরের উদ্দেশে রওনা দেয় জাহাজটি। এরপর মাস পেরোলেও ওই জাহাজটি কাঁচপুরে পণ্য খালাস করে ফিরে আসেনি।
শুধু এটিটি-২ লাইটার জাহাজটি নয়, এ রকম ৬৮৭টি জাহাজ বহির্নোঙর থেকে পণ্য বোঝাই করে বিভিন্ন ঘাটে যাওয়ার পর খালাস শেষ করে আর ফেরেনি। নির্ধারিত সময়ে ফিরে না আসায় অভিযোগ উঠেছে লাইটার জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন আমদানিকারকরা। এতে লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে।
বিডব্লিউটিসিসির কর্মকর্তারা জানিয়েছেন, লাইটার জাহাজ সংকটে এখন সার এবং কারখানার কাঁচামাল নিয়ে আসা পণ্য খালাসের জন্য লাইটার বরাদ্দ দিতে পারছেন না তারা। এতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাড়ছে জাহাজজট।
বাংলাদেশে ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত প্রায় ৬৮৭টি লাইটার জাহাজ বহির্নোঙর থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন ঘাটে যাওয়ার পর এখনও ফিরে আসেনি। এসব জাহাজে গম, সার, ছোলাসহ বিভিন্ন ধরনের ৯ লাখ ৮৪ হাজার ৪৭৪ টন পণ্য রয়েছে। এর মধ্যে পণ্যের এজেন্ট সমতা শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সিসের নামে বরাদ্দ দেওয়া জাহাজ আছে ৬৮টি। এসব জাহাজে পণ্য বোঝাই আছে ৯৬ হাজার ১০০ টন।
এই ৬৮৭টি জাহাজ পণ্য বোঝাই করে বসে থাকায় মাদার ভেসেল থেকে খালাসের জন্য চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না লাইটার জাহাজ। এতে বহির্নোঙরে বেড়ে যাচ্ছে পণ্য নিয়ে আসা মাদার ভেসেলের গড় অবস্থানের সময়। এতে অতিরিক্ত সময় বন্দরে অবস্থান করায় মাদার ভেসেলের পরিচালন ব্যয় বাবদ ক্ষতিপূরণ গুনতে হচ্ছে আমদানিকারকদের। এছাড়া ঠিক সময়ে কারখানায় চুনা পাথর, ক্লিংকারসহ কাঁচামাল সরবরাহে ধীরগতির কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












