ট্রাম্প প্রশাসনের কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেনটেটিভ গ্রিয়ারের সঙ্গে টেলিবৈঠক করেছেন তারেক রহমান। গতকাল জুমুয়াবার অনুষ্ঠিত এই আধাঘণ্টার বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার বিভিন্ন দিক উঠে আসে।
বৈঠকে ট্রেড নেগোসিয়েশনের অগ্রগতি নিয়ে গ্রিয়ার জানতে চায়, এ বিষয়ে তারেক রহমানের অবস্থান কী এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তার মনোভাব কেমন।
এ প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, সরকার যে নেগোসিয়েশন করেছে, তাতে তাদের সম্মতি রয়েছে। তিনি বলেন, বাণিজ্য আলোচনায় সরকার যেভাবে অগ্রসর হয়েছে, সে বিষয়ে বিএনপির কোনো দ্বিমত বা আপত্তি নেই।
বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেলিবৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই টেলিবৈঠক রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, বর্তমান সময়ে তারেক রহমান কোনো সরকারি পদে নেই। সে বিবেচনায় যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনা কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)