নির্বাচনের আগে ১৪ দিনে ১.৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সময় যত ঘনিয়ে আসছে, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়ও তত বাড়ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনেই দেশে এসেছে প্রায় ১.৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। এই ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রবাসীদের পরিবারের ব্যয় বাড়ে। এ কারণে তারা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি অর্থ দেশে পাঠান। পাশাপাশি দ্বীন ইসলামী উপলক্ষকে সামনে রেখে দান ও সহযোগিতার প্রবণতাও বৃদ্ধি পায়। এসব কারণেই সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, সদ্য শেষ হওয়া ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩২২ কোটি ডলার, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় ছিল ৩২৯ কোটি ডলার, যা এসেছিল গত বছরের মার্চ মাসে। তখন ঈদুল ফিতরের আগে প্রবাসীরা বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।