ভরা মৌসুমেও সবজির চড়া দাম, চাল, মুরগি ও চিনির বাজারও ঊর্ধ্বমুখী
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
শীতের ভরা মৌসুমেও কমছে না সবজির দাম। উল্টো গত এক সপ্তাহে টমেটো, বেগুন, করলা, বরবটি, কদু, শিম, মুলাসহ প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে চাল, চিনি ও ফার্মের মুরগির দামও বাড়তে দেখা গেছে। গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
ক্রেতাদের অভিযোগ, শীত মৌসুমের সবজি-ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলাসহ নানা সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ পাওয়া যাচ্ছে না। বিক্রেতারাও সবজির দাম বৃদ্ধির নির্দিষ্ট কারণ জানাতে পারছেন না।
সরেজমিনে দেখা যায়, মৌসুমের অন্যতম জনপ্রিয় সবজি টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগেও ১০ থেকে ২০ টাকা কম ছিল। বেগুনের দাম ৭০-৮০ টাকা কেজি, খিরা ৭০-৮০ টাকা, করলা গত দুই সপ্তাহে ২০-৩০ টাকা বেড়ে এখন ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি।
এ ছাড়া শালগম ৫০, মটরশুঁটি ১৩০, বরবটি ১০০, মুলা ৪০, কচুরমুখী ৬০, গাজর ৫০, কচুরলতি ৭০-৮০, কাঁচা মরিচ ১০০-১৪০, মিষ্টিকুমড়া ৪০ ও চিচিঙ্গা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিটি ব্রোকলির দাম ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৪০-৫০ টাকা এবং কদু ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১০০ টাকার সবজি কিনলেও ছোট পরিবারের একদিন ঠিকমতো চলে না। এই অবস্থায় মধ্যবিত্তদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
এদিকে নতুন আলুর দাম কিছুটা কমে ৩০ টাকা কেজিতে নেমেছে। দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। তবে আমদানি বন্ধের খবরে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ হওয়ায় সেখানে আমদানিকৃত পেঁয়াজের দাম এক সপ্তাহে ৩৫ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা কেজিতে পৌঁছেছে।
চালের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহে খুচরা বাজারে চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা জানান, সরু চাল বোরো মৌসুমের ধান থেকে উৎপাদিত হওয়ায় উৎস বাজারে ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে চালের বাজারে।
চালের বড় উৎপাদন অঞ্চল নওগাঁয় পাইকারি বাজারে গত দুই সপ্তাহে চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। বর্তমানে শম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকা কেজি, যা দেড় সপ্তাহ আগে ছিল ৭৪ টাকা। জিরা নাজির ও কাটারি নাজির চালের দামও প্রায় একই। নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮০-৮২ টাকা কেজি।
ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বাজার সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন।
অন্যদিকে, চিনির দাম কেজিতে ১০ টাকা বেড়ে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












