সাত বিমা কোম্পানির লাইফ ফান্ড শূন্য, ঝুলে আছে দাবির ৪ হাজার কোটি টাকা
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিক ত্রৈমাসিক প্রতিবেদন বলছে, দেশের অন্তত সাতটি জীবন বিমা কোম্পানির লাইফ ফান্ড বর্তমানে শূন্য বা মাইনাস অবস্থায়। অথচ এসব কোম্পানির কাছেই আটকে আছে অন্তত ১৩ লাখ গ্রাহকের ৪ হাজার কোটি টাকার বেশি দাবি।
আইডিআরএ’র সেপ্টেম্বর প্রান্তিক হিসাব অনুযায়ী, ৩৬টি জীবন বিমা কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ ৩৬ হাজার কোটি টাকা। তবে বেশ কয়েকটি ইনস্যুরেন্স কোম্পানির লাইফ ফান্ড কার্যত নিঃশেষ। ফান্ডে টাকা না থাকায় নতুন দাবি এলেই তা পরিশোধের সক্ষমতা নেই- এমন বাস্তবতা নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদনেই উঠে এসেছে। এই প্রতিষ্ঠানগুলোর গ্রাহকরা এখন দ্বারে দ্বারে ঘুরেও টাকা পাচ্ছেন না।
আইডিআরএ’র তথ্য বলছে, লাইফ ফান্ড থেকে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হয়। অথচ ৯টি কোম্পানির লাইফ ফান্ড খুবই নাজুক অবস্থায়। এর মধ্যে ৭টি কোম্পানির লাইফ ফান্ডে একটি টাকাও নেই। ম্যানেজমেন্টের অব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানগুলোর মালিকদের লুটপাটের নেতিবাচক প্রভাব পড়েছে লাইফ ফান্ডের ওপর। কর্মকর্তা ও মালিকরা মিলে টাকা সরাতে সরাতে প্রতিষ্ঠানগুলোর লাইফ ফান্ড একেবারে ফাঁকা করে ফেলেছেন। কোনও কোনও কোম্পানির লাইফ ফান্ড এখন ঋণাত্মক অবস্থায় চলে গেছে। ফলে মাইনাস হওয়া এই সাত কোম্পানির গ্রাহকরা আপাতত পাওনা টাকা পাচ্ছেন না।
আইডিআরএ’র তথ্য অনুযায়ী, সাত কোম্পানির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের লাইফ ফান্ড। মালিকদের লুটপাট ও অর্থ তছরুপের কারণে এই প্রতিষ্ঠানটির ফান্ড এখন ফাঁকা। শুধু তাই নয়, লাইফ ফান্ডের ৪৫৩ কোটি ১৫ লাখ টাকাও গিলে ফেলেছেন প্রতিষ্ঠানটির মালিকরা।
জানতে চাইলে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুর রহিম ভূঁইয়া বলেন, আগের মালিকপক্ষ লাইফ ফান্ড থেকে অর্থ সরিয়ে নেওয়ায় কোম্পানির আর্থিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে গ্রাহকদের দাবি পরিশোধে।
২২
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)