আল ইহসান ডেস্ক:
সম্প্রতি এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন রপ্তানি চুক্তি করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছর যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন আমদানি করবে।
ঢাকা-ওয়াশিংটনের এই বিশাল অর্থনৈতিক চুক্তি ভারতের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রকাশিত প্রতিবেদনে দ্য হিন্দু জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে ভারতের তেল ও সয়ামিল রপ্তানি এমনিতেই নিম্নমুখী ছিল। এর ওপর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউরোপে অবৈধভাবে সমুদ্রপথে ও বলকান সীমান্ত দিয়ে প্রবেশ ২০২৫ সালে ২৬ শতাংশ কমেছে। তবে ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে ইউরোপ প্রবেশে গতবছর শীর্ষে ছিলেন বাংলাদেশিরা।
গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে। ফ্রন্টেক্সের প্রাথমিক তথ্যে দেখা গেছে, ২০২৫ সালে সমুদ্র ও অবৈধ পথে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে মোট ১ লাখ ৭৮ হাজার জন এসেছেন। শুধুমাত্র ভূমধ্যসাগর পথেই অবৈধভাবে ইউরোপে ঢুকেছেন ৬৬ হাজার ৩২৮ জন। এসব অবৈধ অভিবাসীর মধ্যে বাংলাদেশি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শীতের মৌসুমে যেখানে সাদা বরফের চাদরে ঢাকা থাকার কথা হিমালয়, সেখানে এখন দাউদাউ করে জ্বলছে আগুন। উত্তরাখ-ের বিশ্ব বিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল।
পরিস্থিতি এতটাই সঙ্কজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার। আর এত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল যে মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা।
সংশ্লিষ্ট সূত্রে জনা গেছে, জানুয়ারি মাসের শুরু থেকেই আগুনের সূত্রপাত হয়। আবহাওয়া বাকি অংশ পড়ুন...
পঞ্চগড়ে সংবাদাদতা:
টানা ১১দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গতকাল জুমুয়াবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা আটদিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শৈত্যপ্রবাহের ফলে প্রতিদিন বিকেলের পর থেকে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়।
এর আগে ৬ জান বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদাদতা:
আড়াইহাজার থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের মধ্যে এখনও ১৭টির কোনো হদিস পাওয়া যায়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সরকার পতনের দিন এ লুটের ঘটনা ঘটে।
ঘটনার প্রায় দেড় বছর পার হলেও এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, লুট হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে চায়না রাইফেল ২টি, চায়না সাব-মেশিনগান (এসএমজি) ১টি, ১২ বোর শটগান ৭টি, চায়না পিস্তল ১টি, ৯ মিমি পিস্তল ২টি এবং গ্যাস গান ৪টি।
পুলিশ জানায়, এর আগে গত ৯ জা বাকি অংশ পড়ুন...
রাবি সংবাদাদতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে অসৎ উপায় অবলম্বনের অভিযোগে আরও এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, মেসেঞ্জারের মাধ্যমে বাবার কাছে ছবি পাঠানো এবং ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে উত্তর খোঁজার সময় তাকে হাতেনাতে ধরা হয়।
গতকাল জুমুয়াবার বিশ্ববিদ্যালয়ের সি' ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
এর আগেও বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষায় আরেকজন ভর্তিচ্ছুকে মোবাইলসহ আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদাদতা:
নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
গতকাল জুমুয়াবার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। জুমুয়াবার দুই গ্রুপ সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও আব্দুর রাজ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের আর বাকি আছে ২৮ দিন। গত বুধবারও (১৪ জানুয়ারি) সাবেক দুই কূটনীতিককে প্রধান উপদেষ্টা ইউনূস বলেছে, ‘নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়।’
এর আগেও একাধিকবার প্রধান উপদেষ্টাকে এই কথা বলতে শোনা গেছে- নির্ধারিত দিনে নির্বাচন হবে। অথচ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশেরও সময় চলে এসেছে। এরই মধ্যে দলগুলো নিজেদের নির্বাচনি কার্যালয় খুলেছে। জোটগুলো আসন ভাগাভাগি করেছে। তাহলে শঙ্কাটা কোথায়? বারবার তারিখ উল্লেখ করে দেওয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দল সমান সুযোগ পাবে, এটিই জনগণের প্রত্যাশা।
তিনি বলেন, তবে গত কয়েক দিন ধরে আমরা দুঃখজনকভাবে দেখেছি, নানা উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে, একটি বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে জামাতসহ '১১ দলীয় নির্বাচনী ঐক্য'।
এই ২৫৩ আসনের মধ্যে জামাত ১৭৯ আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘খেলাফত’ মজলিস ২০ আসনে, ‘খেলাফত’ মজলিস ১০ আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাত আসনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তিন আসনে এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি দুটি করে আসনে নির্বাচন করবে।
গত বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে দুই দফায় টানা ছুটির সুযোগ। মাসের প্রথমার্ধেই প্রথম দফার তিন দিনের ছুটি আসছে পবিত্র শবে বরাত উপলক্ষে। যদি ৪ ফেব্রুয়ারি বুধবার চাঁদ দেখা যায়, তবে সেই দিন শবেবরাত পালিত হবে এবং ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করবে। সঙ্গে রয়েছে সপ্তাহান্তের জুমুয়াবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি), ফলে এই সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের বিশ্রাম পাবেন।
প্রায় এক সপ্তাহ পর দ্বিতীয় দফার ছুটি আসছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। নির্বাচন ১২ ফে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল জুমুয়াবার সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খসরু বলেন, আমরা চাই আগামীর বাংলাদেশে এই পরিবর্তন আনতে এবং রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা, দেখছি না আমরা? রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে। প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে।
বাকি অংশ পড়ুন...












