বিমান-বোয়িং চুক্তিও এ মাসেই!
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চুক্তিতে তাড়াহুড়া করছে অন্তবর্তী সরকার। নির্বাচনের আগেই একে একে বিদেশী সংস্থাগুলোর সাথে সব চুক্তি সেরে ফেলতে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। বন্দর চুক্তির সাথে সাথে মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে চলতি মাসেই চুক্তিও সই সাক্ষর করার জোর প্রচেষ্টা চলছে।
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির সূত্রমতে, বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে।
তবে এভিয়েশন বিশেষজ্ঞ ও বিমানের সাবেক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কেবল পর্ষদ অনুমোদনই উড়োজাহাজ প্রাপ্তির নিশ্চয়তা দেয় না।
বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদ বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত অনুমোদন দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে এয়ারবাসের পক্ষ থেকে আসা প্রস্তাবটিকে আপাতত কম গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিমানের মুখপাত্র বোসরা ইসলাম উড়োজাহাজ সরবরাহের সময়সূচির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বোয়িংয়ের সঙ্গে চুক্তি ও প্রক্রিয়াগত বিভিন্ন বিষয় নিয়ে বর্তমানে আলোচনা চলছে।
তিনি বলেন, পর্ষদের সিদ্ধান্তের পর এখন চুক্তি সই ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আলোচনা চলছে। এখন উড়োজাহাজের দাম নির্ধারণের বিষয়টিই আলোচনার কেন্দ্রে রয়েছে বলে জানান তিনি।
অর্থায়নের বিষয়ে জানতে চাইলে বোশরা ইসলাম বলেন, ব্যাংকঋণের জন্য আমরা রিকোয়েস্ট ফর প্রপোজাল ইস্যু করব। এরপর যে ব্যাংক সবচেয়ে কম সুদে ঋণ দেবে, আমরা তাদের সাথেই চুক্তিবদ্ধ হব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)