নলকূপে পড়ে শিশু মৃত্যু: বাংলাদেশেই কেন বারবার ঘটে?
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বার বার নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা জনমনে গভীর প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এসব কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে ঘটে চলা এক ধরনের নীরব ও প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি। তবে প্রশ্ন হচ্ছে, বিশ্বজুড়ে যেখানে এমন ঘটনা বিরল, সেখানে বাংলাদেশে কেন বারবার এসব ঘটছে?
নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা অনেকের কাছে ‘আকস্মিক’ মনে হলেও বিশ্ব প্রমাণ করেছে, সচেতনতা, আইন ও দায়বদ্ধতা থাকলে এই ধরনের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি শিশু জিহাদ, সাজিদের পর মেজবাহের মৃত্যুকেও আরেকটি ‘দুঃখজনক দুর্ঘটনা’ হিসেবে ভুলে যাবে, নাকি সত্যিকারের পরিবর্তনের দিকে যাবে?
বাংলাদেশে নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা নিয়মিত সংবাদে পরিণত হয়েছে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দশকের পর দশক ধরে দেশে বিপুল সংখ্যক নলকূপের অনিয়ন্ত্রিত বিস্তার ঘটেছে। আশির দশক থেকে নিরাপদ পানির জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে কোটি কোটি নলকূপ বসানো হয়েছে। অথচ এসব নলকূপের লাইফ-সাইকেল ম্যানেজমেন্ট, অর্থাৎ নলকূপ অকেজো হলে তা কীভাবে অপসারণ বা স্থায়ীভাবে বন্ধ করা হবে, সে বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে খোদ রাজধানী থেকে শুরু করে গ্রামবাংলায় অসংখ্য পরিত্যক্ত, অচল বা আধাখোলা নলকূপ রয়ে গেছে। অনেক ক্ষেত্রে পাইপ খুলে নেওয়া হলেও গর্ত খোলা থাকে। শিশুদের কৌতূহল, কম উচ্চতা ও পর্যাপ্ত নজরদারির অভাব মিলিয়ে এসব নলকূপ পরিণত হচ্ছে মৃত্যুফাঁদে।
বিশ্বের বহু দেশে কূপ বা বোরহোল খননের জন্য লাইসেন্স লাগে। পরিত্যক্ত কূপ স্থায়ীভাবে সিল করা আইনত বাধ্যতামূলক। বাংলাদেশে নলকূপ বসানোয় বিভিন্ন পক্ষ জড়িত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এনজিও, স্থানীয় সরকার, এমনকি ব্যক্তিগত উদ্যোগ। অথচ, নলকূপ অকেজো হলে কে দায় নেবে সেই প্রশ্নের কোনো স্পষ্ট আইনি উত্তর নেই। এর ফল হলো দায়হীনতা। প্রতিটি দুর্ঘটনার পর গণমাধ্যমে ব্যাপক প্রচার হয়। সেসব ঘটনা নিয়ে কিছুদিন আলোচনা হয়। প্রশাসন তৎপর হয়। তবে সময়ের কাছে হেরে যায়, চাপা পড়ে যায় মর্মান্তিক ঘটনাগুলো। এমনকি কোনো জাতীয় ডাটাবেসও নেই এসব ঘটনার। নেই শিশু-নিরাপত্তার ব্যবস্থাপনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, সামনে কঠিন সমীকরণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)