একাত্তরের ভুলের জন্য একটি দলকে মাফ চাইতে বললেন ফখরুল
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাওয়ার আগে ১৯৭১ সালের ভুলের জন্য একটি দলকে মাফ চাইতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানি সেনাবাহিনীকে কারা সহযোগিতা করেছিল সেই প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, এগুলো ১৯৭১ সালে পাক সেনাবাহিনী করেছিল। তখন তাদের কারা সহযোগিতা করেছিল, এটাও আমরা খুব ভালো করে জানি।
কোনো দলের নাম উচ্চারণ না করে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালের কৃতকর্মের জন্য চান। বলেন যে, ভুল করেছি ওইসময়। তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদের কিছু ভোট দেন। উল্টা ভাই এখন আমাদের গালমন্দ করছে- কেন আমরা ১৯৭১ সালে যুদ্ধ করলাম। মির্জা ফখরুল বলেন, যুদ্ধ করেছি আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার স্বাধীনতার জন্য। আমি ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতেও রাজি আছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।