১০ লাখ টন পণ্য আটকে ভাসমান গুদাম তৈরি, নেপথ্যে বড় সিন্ডিকেট
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
রমজান মাসকে সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। ছয়টি বড় আমদানিকারকসহ একটি সিন্ডিকেট গভীর সমুদ্র থেকে আনা খাদ্যপণ্য খালাস না করে লাইটার জাহাজে আটকে রেখে বাজার অস্থির করার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীরা জানান, প্রায় ১০ লাখ টন গম, ভুট্টা, ছোলা, ডাল, সয়াবিন ও চিনি লাইটার জাহাজে রেখে কার্যত ভাসমান গুদাম তৈরি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্করেজ এলাকায় বর্তমানে প্রায় ৭২০টি লাইটার জাহাজ ভাসমান অবস্থায় রয়েছে।
পণ্য খালাস না হওয়ায় একদিকে লাইটার জাহাজের তীব্র সংকট তৈরি হয়েছে, অন্যদিকে রমজান মাসকে সামনে রেখে বাজারে পণ্যের ঘাটতি ও দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এতে আমদানিকারকদের খরচ বাড়ছে, যার চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ছে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে পণ্য আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, যাতে চাহিদা বাড়ার সময় দাম বাড়ানো সহজ হয়। এতে বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাবেক সভাপতি সোলাইমান বাদশা বলেন, সরকার যদি বিষয়টি কঠোরভাবে দমন না করে, তাহলে নিত্যপণ্যের দাম বাড়বেই। পর্যাপ্ত পরিমাণ পণ্য বাজারে না এলে সংকট তৈরি হবে, আর সংকট মানেই বাজারে অস্থিরতা।
এদিকে লাইটার জাহাজে দীর্ঘদিন পণ্য আটকে রাখার প্রবণতা ঠেকাতে নৌ পরিবহন অধিদপ্তর পাঁচ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ দিয়েছে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক বলেন, পণ্য নিয়ে কোনো জাহাজ অকারণে বসে আছে কি না, তা নিয়মিত নজরদারিতে আনা হয়েছে। চার–পাঁচ দিন ধরে আউটার অ্যাঙ্করেজে বসে থাকা জাহাজগুলোর বিরুদ্ধে অভিযানের ফলে এ ধরনের প্রবণতা অনেকটাই কমেছে।
প্রতিবছর রমজান এলেই নানা কৌশলে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ ওঠে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ ভোক্তারা। বাজার স্বাভাবিক রাখতে এখনই সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)