নিজস্ব প্রতিবেদক:
আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ইতিবাচক এই উদ্যোগের পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেছেন তিনি।
গত সোমবার (২৩ জুন) চীনের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির সাংবাদিকদের এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সোমবার চীন সফরে গেছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে শিক্ষা কমিশন গঠন করা হলেই যে শিক্ষা সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এমন নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, শিক্ষা কমিশন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন না। এর আগেও হয়েছে। কিন্তু সেটা কাজ করতে মিনিমাম দুই বছর সময় লেগেছিল।
তিনি বলেন, আমি এই আসনে বসেছি বেশিদিন হয়নি। কিন্তু কাজ তেমন উল্লেখযোগ্যভাবে করা সম্ভব হচ্ছে না। কারণ পলিসি দেয়া আর বাস্তবায়নের বাই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে এখন ‘মবের মুল্লুক’ চলছে বলে মন্তব্য করেছেন নূর খান। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা মব সন্ত্রাসের শিকার হওয়ার ঘটনায় তিনি এই মন্তব্য করেন।
আর বিশ্লেষক, মানবাধিকার কর্মী এবং সাবেক পুলিশ কর্মকর্তারা মনে করেন, সরকার যা-ই বলুক না কেন, তারা মব ভায়োলেন্সের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না। ফলে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী স্পষ্ট করে জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের ‘মব’ বা জনরোষকা-কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা এমন পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি সতর্ক করেছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কোনো গাফিলতি থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সাবেক প্রধ বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পুরাতন হেডকোয়ার্টার এলাকায় বসে লাল মরিচের ঐতিহ্যবাহী হাট। হাটটি অনেকের কাছে লাল মরিচের হাট নামেই পরিচিত। সপ্তাহে ২ দিন শনিবার ও মঙ্গলবার হাট বসে।
জানা গেছে, গাইবান্ধার সদর, সাঘাটা, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি এই চার উপজেলার ১৬৫টি চরে উল্লেখযোগ্য হারে মরিচের চাষ হয়। এসব চরের উৎপাদিত শুকনো মরিচ বেচাকেনা হয় এই হাটে। স্থানীয় ব্যবসায়ীরা ছাড়াও জামালপুর, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, রংপুর ও রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে মরিচ কিন বাকি অংশ পড়ুন...
শরীয়তপুর সংবাদদাতা:
শরীয়তপুরে নেশার টাকা জোগাতে নিজের দেড় মাসের শিশুকে বিক্রি করার অভিযোগ উঠেছে মা-বাবার বিরুদ্ধে। গত সোমবার বিকেলে শরীয়তপুর সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চরপালং গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা ইব্রাহিম খলিল ও মা শ্রাবণী বেগমকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম খালিল (২৬) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের শওকত হাওলাদারের ছেলে।
শওকত হাওলাদার পরিবার নিয়ে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চরপালং গ্রামের মতি ভেন্ডারের ভাড়াবাসায় বসবাস করেন। ছেলে ইব্রাহিম খলিলও পরিবারের সঙ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা হিসেবে চাকরিরতদের জন্য ন্যূনতম এক হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই বিশেষ সুবিধা চালু হওয়ায় ২০২৩-২৪ অর্থবছর থেকে পাওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিট পেনশন ১৭ হাজার ৩৮৮ টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে ১০ শতাংশ এবং তদনিম্নের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে নিবন্ধিত মোটরযান প্রায় ৬৪ লাখ। এর মধ্যে গণপরিবহন হিসেবে ব্যবহৃত বাস, মিনিবাস ও হিউম্যান হলারের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৬৮। দেশজুড়ে ব্যবহৃত এসব গণপরিবহনের অধিকাংশেরই নেই হালনাগাদ ফিটনেস সনদ।
দেশে নিবন্ধিত মোটরযান প্রায় ৬৪ লাখ। এর মধ্যে গণপরিবহন হিসেবে ব্যবহৃত বাস, মিনিবাস ও হিউম্যান হলারের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৬৮। দেশজুড়ে ব্যবহৃত এসব গণপরিবহনের অধিকাংশেরই নেই হালনাগাদ ফিটনেস সনদ। পরিবহন খাতসংশ্লিষ্টরা বলছেন, ফিটনেসবিহীন এসব গণপরিবহন সড়ক-মহাসড়কে অবাধে চলাচল করায় ঝুঁকিতে পড়ছে যাত্রী নিরাপত্তা। দুর বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের একটি অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ট্রেন পার করেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা ফেলে ঝুঁকিপূর্ণভাবে ট্রেন পার করানোর ঘটনা ঘটে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের পাশেই এই ক্ষতিগ্রস্ত অংশ ধরা পড়ে রেল কর্তৃপক্ষের নজরে। এতে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে অস্থায়ীভাবে কিছুটা মেরামত করে পাটের বস্তা ফেলে ঝুঁকি নিয়ে ট্রেনটি পার করা হয়।
জানা গেছে, গত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্র্বতী সরকার। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ আয়োজন করা হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৯ জুন সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, জুলাইয়ের ১ তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে। এটি চলবে ৫ আগস্ট পর্যন্ত।
অন্তর্র্বতী সরক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আট হাজার ৯৭৪ কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় আট হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার অর্থায়ন করবে তিন হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।
বৈঠকে অনুমোদি বাকি অংশ পড়ুন...












