মবকান্ডে কাউকেই ছাড় নয় -ডিএমপি কমিশনার
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী স্পষ্ট করে জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের ‘মব’ বা জনরোষকা-কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা এমন পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি সতর্ক করেছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কোনো গাফিলতি থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাজধানীর উত্তরার একটি বাসায় ঢুকে একদল ব্যক্তি নূরুল হুদাকে টেনে বের করে এনে জুতার মালা পরিয়ে হেনস্তা করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তাকে জুতায় আঘাত ও ডিম ছুড়ে মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)