দেশে গণপরিবহন ১ লাখ ২ হাজার ৬৬৮, ফিটনেস নেই অধিকাংশের
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে নিবন্ধিত মোটরযান প্রায় ৬৪ লাখ। এর মধ্যে গণপরিবহন হিসেবে ব্যবহৃত বাস, মিনিবাস ও হিউম্যান হলারের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৬৮। দেশজুড়ে ব্যবহৃত এসব গণপরিবহনের অধিকাংশেরই নেই হালনাগাদ ফিটনেস সনদ।
দেশে নিবন্ধিত মোটরযান প্রায় ৬৪ লাখ। এর মধ্যে গণপরিবহন হিসেবে ব্যবহৃত বাস, মিনিবাস ও হিউম্যান হলারের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৬৮। দেশজুড়ে ব্যবহৃত এসব গণপরিবহনের অধিকাংশেরই নেই হালনাগাদ ফিটনেস সনদ। পরিবহন খাতসংশ্লিষ্টরা বলছেন, ফিটনেসবিহীন এসব গণপরিবহন সড়ক-মহাসড়কে অবাধে চলাচল করায় ঝুঁকিতে পড়ছে যাত্রী নিরাপত্তা। দুর্ঘটনার পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা-যানজটের কারণও হয়ে দাঁড়াচ্ছে এসব গণপরিবহন।
বিদ্যুৎ ভবনে গত রোববার পরিবহন খাতের উন্নয়নবিষয়ক এক সভা হয়। সেখানে উপস্থাপন করা তথ্য বলছে, গণপরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছে দেশে এমন বাসের সংখ্যা ৫৬ হাজার ৭৩৩। মিনিবাস রয়েছে ২৮ হাজার ৫৬১টি। আর ১৭ হাজার ৩৭৪টি হিউম্যান হলার গণপরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট রুটে যাত্রী পরিবহনে ব্যবহৃত ২৩ হাজার ৬৬৫টি বাস, ১১ হাজার ৯০৫টি মিনিবাস ও ১৪ হাজার ৫১০টি হিউম্যান হলারের হালনাগাদ ফিটনেস সনদ নেই।
এক লাখের বেশি গণপরিবহন ছাড়াও দেশে নিবন্ধিত চুক্তিভিত্তিক পরিবহন হিসেবে ব্যবহৃত হওয়া অটোরিকশা, অটোটেম্পো ও ট্যাক্সিক্যাবের সংখ্যা প্রায় ৩ লাখ ৮০ হাজার। এর মধ্যে অটোরিকশা ৩ লাখ ২৭ হাজার, অটোটেম্পো ১৬ হাজার ও ট্যাক্সিক্যাব রয়েছে প্রায় ৩৬ হাজার।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য বলছে, চুক্তিভিত্তিক পরিবহন হিসেবে ব্যবহৃত ২ লাখ ২৩ হাজারের বেশি মোটরযানের হালনাগাদ ফিটনেস নেই। সবচেয়ে বেশি ফিটনেসবিহীন অবস্থায় রয়েছে অটোরিকশা। সারা দেশে প্রায় ২ লাখ ১১ হাজারেরই নেই হালনাগাদ ফিটনেস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)