২০ বছর পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা ফিলিস্তিনের
, ১১ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রায় দুই দশক পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। আন্তর্জাতিক অঙ্গনে সরকারের বৈধতা প্রমাণে ক্রমবর্ধমান চাপের মুখে এ ঘোষণা দিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
গত বৃহস্পতিবার (৯ জুলাই) এক সরকারি আদেশের মাধ্যমে মাহমুদ আব্বাস এ ঘোষণা দেন।
তিনি জানান, আগামী ২৮ নভেম্বর ফিলিস্তিনের সব অঞ্চলে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা।
নির্বাচনটি নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হলে, এটি হবে গত ২০ বছরের মধ্যে ফিলিস্তিনের প্রথম আইনসভা নির্বাচন।
ফিলিস্তিনে সর্বশেষ আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। ওই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে জয় পায় হামাস। এরপর মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর সঙ্গে রাজনৈতিক বিভক্তি তৈরি হয়, যা ২০০৭ সালে হামাসের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে আরও গভীর হয়।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে নূর ওদেহ বলেন, এই নির্বাচন ঘোষণাকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট, ফিলিস্তিনি নেতৃত্ব এবং বিভিন্ন বিদেশি, বিশেষ করে প্রভাবশালী দেশগুলোর সঙ্গে চলমান সংলাপের একটি ফলাফল বা পরিণতি হিসেবে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭ ফিলিস্তিনি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিকদের সউদী আরব ছাড়ার নির্দেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে ড্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফ্রান্সে ঝড় ও বন্যায় মৃত্যু, স্পেনেও প্রাণহানি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












