উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাটে বেচাকেনা হয় কোটি টাকার লাল মরিচ
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পুরাতন হেডকোয়ার্টার এলাকায় বসে লাল মরিচের ঐতিহ্যবাহী হাট। হাটটি অনেকের কাছে লাল মরিচের হাট নামেই পরিচিত। সপ্তাহে ২ দিন শনিবার ও মঙ্গলবার হাট বসে।
জানা গেছে, গাইবান্ধার সদর, সাঘাটা, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি এই চার উপজেলার ১৬৫টি চরে উল্লেখযোগ্য হারে মরিচের চাষ হয়। এসব চরের উৎপাদিত শুকনো মরিচ বেচাকেনা হয় এই হাটে। স্থানীয় ব্যবসায়ীরা ছাড়াও জামালপুর, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, রংপুর ও রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে মরিচ কিনতে এখানে আসেন পাইকাররা। এছাড়া দেশের নামকরা প্যাকেটজাত খাদ্য প্রস্তুত কোম্পানির প্রতিনিধিরাও এখান থেকে নিয়মিত মরিচ সংগ্রহ করে থাকেন।
সরেজমিনে লাল মরিচের হাটে গিয়ে দেখা যায়, ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্রের ঘাটে দ্রুত গতিতে একের পর এক ছুটে আসছে নানা আকারের নৌকা। প্রতিটি নৌকায় বোঝাই করা রয়েছে সাদা বস্তা, যার ভেতরে ঠাসা লাল মরিচ। নৌকাগুলোর সঙ্গে আছে মানুষও। কেউ চালক, কেউবা সহকারী। সবাই ব্যস্ত নিজেদের কাজে। এসময় নদী যেন একটি ভাসমান জীবনে পরিণত হয়। যেখানে এক মুহূর্তের জন্যও জীবনের গতি থেমে নেই। হাটবারে ভোর থেকেই নদীর ঘাটে এমন ব্যস্ততা চোখে পড়ে। ঘাটে নৌকা ভিড়লে ঘাটজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ঋতু ভেদে নৌকা ঘাট থেকে মরিচের হাটে যেতে পাড়ি দিতে হয় প্রায় আধা কিলোমিটার পথ। কোনো কোনো সময় আরও বেশি। নৌকা থেকে নেমেই চরাঞ্চলের কৃষকরা ছুটে চলেন হাটের দিকে। যাদের সঙ্গে অল্প পরিমাণ মরিচ, তারা কেউ মাথায়, কেউ ভার সাজিয়ে হেঁটে চলেন বালুপথ ধরে। যারা বেশি পরিমাণ মরিচ নিয়ে আসেন তারা ঘোড়ার গাড়িতে করে মরিচ বহন করছেন হাটে পৌঁছানোর জন্য।
স্থানীয় বিক্রেতা ও ব্যবসায়ীরা জানান, ফুলছড়ির চরাঞ্চলের মরিচ মানে ভালো মানের পণ্য। এক জায়গায় এতো ভালো মানের মরিচ আর কোথাও মেলে না। তাই দূরদূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন এই হাটে।
তবে চলতি মৌসুমে মরিচের দাম নিয়ে অসন্তুষ্ট কৃষকরা। একাধিক কৃষকের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বাজারদর কম হওয়ায় তারা প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন।
ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি চরের কৃষক জাহিদ প্রমাণিক বলেন, প্রতিবিঘা মরিচ উৎপাদনে খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। কাঁচামরিচ ৪০ থেকে ৫০ মণ হলেও শুকিয়ে তা ৭-৮ মণ হয়। দশ হাজার টাকা মণ বিক্রি করতে পারলে নিজের খাটুনি বাদে ২০ হাজারের মতো লাভ হয়। এবার দাম কম, বেশি একটা লাভ হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)