নেশার টাকা জোগাতে সন্তান বিক্রি, মা-বাবা আটক
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
শরীয়তপুর সংবাদদাতা:
শরীয়তপুরে নেশার টাকা জোগাতে নিজের দেড় মাসের শিশুকে বিক্রি করার অভিযোগ উঠেছে মা-বাবার বিরুদ্ধে। গত সোমবার বিকেলে শরীয়তপুর সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চরপালং গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা ইব্রাহিম খলিল ও মা শ্রাবণী বেগমকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম খালিল (২৬) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের শওকত হাওলাদারের ছেলে।
শওকত হাওলাদার পরিবার নিয়ে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চরপালং গ্রামের মতি ভেন্ডারের ভাড়াবাসায় বসবাস করেন। ছেলে ইব্রাহিম খলিলও পরিবারের সঙ্গে চরপালং এলাকায় ভাড়াবাসায় থাকেন। চার বছর আগে ইব্রাহিম খলিল ঢাকার জুরাইন এলাকার শ্রাবণী নামে এক মেয়েকে বিয়ে করে। ইব্রাহিম-শ্রাবণী দম্পতির আড়াই বছর বয়সী এক মেয়ে ও দেড় মাস বয়সী এক ছেলেসন্তান রয়েছে। ইব্রাহিম মাঝেমধ্যে নির্মাণশ্রমিকের কাজে যেতো।
ইব্রাহিম-শ্রাবণী দম্পতি মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ তাদের মা-বাবা ও এলাকাবাসীর।
নেশার টাকা জোগাতে নিজের দেড় মাসের ছেলেকে প্রতিবেশী এক নারীর কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেয় ইব্রাহিম-শ্রাবণী দম্পতি। বিষয়টি জানতে পেরে ছেলে ইব্রাহিম খলিল ও ছেলের বউ শ্রাবণীর বিরুদ্ধে পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেন ঝরনা বেগম। অভিযোগের ভিত্তিতে ইব্রাহিম খলিল ও শ্রাবণী বেগমকে আটক করে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ৩১ হাজার টাকা পরিশোধ করে নাতিকে ফিরে পান ঝরনা বেগম। পরে মুচলেকা দিয়ে পুলিশের হাত থেকে ছাড়া পায় ইব্রাহিম খলিল ও শ্রাবণী বেগম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)