মুক্তা চাষে অর্থনৈতিক সমৃদ্ধি
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গোপালগঞ্জ সংবাদদাতা:
কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, দেশি প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গত বছরের সেপ্টেম্বরে কোটালীপাড়া উপজেলার ছয়টি পুকুরে পরীক্ষামূলকভাবে ৭ হাজার ৮০০ ঝিনুকে নিউক্লিয়াস পদ্ধতিতে টিস্যু প্রতিস্থাপন করে মুক্তা চাষ করা হয়। ১০ মাস পর এসব ঝিনুক থেকে প্রায় ১৭ হাজার ৪০০ ইমেজ মুক্তা আহরণ করা হয়েছে। পুকুরে মাছের সঙ্গে ঝিনুকে মুক্তা চাষ করা যায়। আলাদা খাবার দিতে হয় না। প্রতিটি ঝিনুকে ৬০০ থেকে ১ হাজার টাকা মূল্যের মুক্তা উৎপাদিত হয়। তাই লাভজনক মুক্তা চাষে উদ্যোক্তারা আগ্রহ দেখাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা জেলার পাঁচ উপজেলা থেকে পাঁচজন করে নিয়ে মোট ২৫ জন উদ্যোক্তা গ্রুপ তৈরি করেছি। এদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ নিয়ে এরা ইমেজ মুক্তা দিয়ে গহনা তৈরি করবে।
কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামের তাজিম শেখ (২৬) ও কুশলা গ্রামের হামিম হওলাদার বলেন (২৫) বলেন, মুক্তা চাষ দেখেছি। এটি লাভজনক। এ মৌসুমে পুকুরে মাছের সঙ্গে মুক্তা চাষ করব। উপজেলা মৎস্য অফিস আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ নিয়ে মুক্তা থেকে গহনা তৈরির কুটির শিল্প স্থাপন করব।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন বলেছে, জেলার পাঁচ উপজেলায় ১৯ হাজার ৪৮২ পুকুর রয়েছে। এসব পুকুরে লাভজনক মুক্তা চাষে মৎস্য বিভাগ চাষিদের উদ্বুদ্ধ করে যাচ্ছে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ঝিনুকে মুক্তা চাষ লাভজনক উদ্যোগ। আমরা মুক্তা চাষি ও মুক্তা থেকে গহনা প্রস্তুতকারীদের সব ধরনের সহযোগিতা করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)