ক্ষতিগ্রস্ত রেললাইন, ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি নিল কর্তৃপক্ষ
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের একটি অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ট্রেন পার করেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা ফেলে ঝুঁকিপূর্ণভাবে ট্রেন পার করানোর ঘটনা ঘটে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের পাশেই এই ক্ষতিগ্রস্ত অংশ ধরা পড়ে রেল কর্তৃপক্ষের নজরে। এতে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে অস্থায়ীভাবে কিছুটা মেরামত করে পাটের বস্তা ফেলে ঝুঁকি নিয়ে ট্রেনটি পার করা হয়।
জানা গেছে, গত কয়েক মাস ধরে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া স্টেশনের পশ্চিম পাশে প্রায় ৫০০ ফুট রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। এই কাজ চলার সময় লাইনের একাংশ ভেঙে দেবে পড়ে। রেললাইনের নিচে মাটি সরে গিয়ে তৈরি হয় ফাঁকা জায়গা, যা ট্রেন চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালেই রেলকর্মীরা বিষয়টি নজরে আনেন এবং তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে অস্থায়ী মেরামতের মাধ্যমে পাটের বস্তা ফেলে পার করানো হয়। এ সময় অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা পরিস্থিতির ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
রেললাইনের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় এতটা ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করানোয় প্রশ্ন উঠেছে রেল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে। সামান্য সময় সাশ্রয়ের জন্য এত বড় একটি আন্তঃনগর ট্রেনকে এমন ভঙ্গুর লাইনে পার করানো ছিল বড় ধরনের দুর্ঘটনার ইঙ্গিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)