পেরুর উত্তরাঞ্চলীয় বারাঙ্কা প্রদেশে প্রতœতাত্ত্বিকরা ৩৫০০ বছরের পুরনো একটি প্রাচীন শহরের সন্ধান পাওয়ার দাবি করেছে। এই শহরটির নাম দেওয়া হয়েছে পেনিকো। খবর বিবিসি।
ধারণা করা হচ্ছে, পেনিকো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করতো, যা প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আদি জনগোষ্ঠীগুলোকে আন্দিজ পর্বতমালা এবং আমাজন অববাহিকার বাসিন্দাদের সাথে সংযুক্ত করতো।
পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার (১৯৭০ ফুট) উচ্চতায় অবস্থিত এই স্থানটি ১৮০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ বাকি অংশ পড়ুন...
প্রথমবারের মতো, চীনা বিজ্ঞানীরা একটি শূকরের ভ্রƒণে মানব কোষ দিয়ে একটি সক্রিয় হৃদপি-ের গঠন তৈরি করেছে। তারা জানিয়েছে, হৃদপি-টি কোনও সাহায্য ছাড়াই টানা ২১ দিন পর্যন্ত স্পন্দিত হয়েছে। এর আগে, চীনা বিজ্ঞান একাডেমির অধীনে গুয়াংজু ইনস্টিটিউট অফ বায়োমেডিসিন অ্যান্ড হেল্থ-এর বিজ্ঞানী দলটি শূকরের মধ্যে ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকা মানব কিডনি তৈরি করেছিলো।
১৩ জুন নেচারে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, দলটি মানব কোষের মৃত্যু রোধ করতে এবং সেগুলির আয়ু বাড়াতে জিনে পরিবর্তন ঘটিয়ে মানব স্টেম সেলগুলিকে শূকরের ভ্রƒণে প্রতিস্থাপন করেছিলো।
চ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ব্রাজিলের রাজধানী রিও দি জেনেইরোতে চলছে ব্রিকস জোটের সম্মেলনে। এই সম্মেলনে জোটের অন্যান্য দেশ ইরানকে সমর্থন জুগিয়েছে। গত মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 'বিনা উসকানিতে' সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে জোটের সদস্যরা।
গতকাল রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।
এক যৌথ বিবৃতিতে জোটের সদস্য দেশগুলোর নেতারা বলেছে, ইরানের বিরুদ্ধে ২০২৫ সালের ১৩ জুন থেকে শুরু হওয়া সামরিক হামলার প্রতি আমরা নিন্দা জানাই।
'পাশাপাশি আমরা বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পরমাণু স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চালানো অপারেশন সিঁদুরের সময় ২৫০ জনেরও বেশি ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে এই ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে ভারতীয় সেনাবাহিনী প্রচ- অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে।
সূত্র অনুসারে, এই সামরিক অভিযানের সময় ভারতীয় কর্তৃপক্ষ একদিকে বড় ধরণের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, অপরদিকে তারা ক্রমাগত সেই ক্ষতির পরিমাণ কমিয়ে দেখানোর চেষ্টা করে। এমনকি জনসাধারণের তদন্ত এড়াতে এবং গণআলোচনাকে চাপা দিতে ভারত সরকার ১০০ জনেরও বেশি নিহত সৈন্যকে পুরস্কৃত করার সিদ্ধা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় সম্ভাব্য জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য গত রোববার (৬ জুলাই) কাতারে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দখলদার ইসরায়েল। যদিও যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের অনুরোধ করা পরিবর্তনগুলো অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে সন্ত্রাসী নেতানিয়াহু। তবে নেতানিয়াহু আমন্ত্রণ গ্রহণ করেছে বলে জানিয়েছে তার কার্যালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত শনিবার রাতে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, সে আলোচকদের নির্দেশ দিয়েছে- যাতে তারা মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লেবাননের হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন যতক্ষণ চলবে, ইসরায়েলিরা যতদিন দক্ষিণ লেবানন থেকে সেনাদের প্রত্যাহার না করবে- ততদিন তারা অস্ত্রসমর্পণ করবে না।
গত রোববার (৬ জুলাই) আশুরা উপলক্ষে বক্তব্য দেয় হিজবুল্লাহ প্রধান। সে বলেছে, “যেখানে ইসরায়েলি আগ্রাসন চলছে তখন আমাদের কেউ অবস্থান নরম বা অস্ত্রসমর্পণের কথা বলতে পারে না। আপনারা কিভাবে প্রত্যাশা করেন আমরা শক্ত অবস্থানে থাকবো না, যখন ইসরায়েলি আগ্রাসন চলছে। তারা দক্ষিণ লেবাননের পাঁচটি পয়েন্ট এখনো দখল করে রেখেছে। আমাদের অঞ্চলে প্রবেশ করছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রভিত্তিক এবং দখলদার ইসরায়েল-সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে ভিড় করা মানুষের ওপর নির্বিচার হামলার অভিযোগ বাড়ছে। সেখানে কয়েক সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে প্রায় সাড়ে ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মে মাসের শেষ দিক থেকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করে জিএইচএফ। গত শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, জিএইচএফের কেন্দ্রগুলোতে হামলায় অন্তত ৭৪৩ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৮৯১ জন আহত হয়েছেন।
এদিকে মধ্যস্থত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত জুমুয়াবার ভয়াবহ এই বন্যা আঘাত হানার পর থেকে এ পর্যন্ত নদীর তীর ও আশপাশের এলাকা থেকে ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো ৭৮ জন নিখোঁজ রয়েছে। খবর- সিএনএন ও সিবিসি নিউজ
নিহতদের মধ্যে ২৮ জন শিশুসহ ৬৮ জনই কেরি কাউন্টির, যেখানে নদী তীরবর্তী এক ক্রিশ্চিয়ান গার্লস ক্যাম্প বন্যার পানিতে ডুবে গিয়েছিলো।
ক্যাম্প মিসটিক নামের ওই ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে দশটি মেয়ে শিশু ও একজন কাউন্সিলর এখন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় ‘সন্ত্রাসবাদী’ সন্দেহে আটক ৩৬ বাংলাদেশির কয়েকজনকে ফেরত পাঠিয়ে দেশটি। মালয়েশিয়া থেকে ফেরত আসা অন্তত তিন বাংলাদেশিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। ভিসার মেয়াদের বেশি সময় থাকার কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ।
গতকাল সোমবার (৭ জুলাই) সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ অবশ্য অন্যরকম। তারা কিছুদিন ওভার স্টে করেছে বা এরকম কিছু।
তিনি বলেন, তাদের একটি ছোট অংশ হয়তো সন্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মিয়ানমারে সামরিক জান্তা-বিরোধী সশস্ত্র দুটি গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলমান এই সংঘর্ষে প্রাণ বাঁচাতে দেশটির হাজার হাজার শরণার্থী পালিয়ে প্রতিবেশী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন।
গতকাল সোমবার ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছে, গত ২ জুলাই মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিন রাজ্যের কৌশলগত বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠী চ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (৭ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উপকূলীয় জেলাগুলোতে বেশি বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও অতিভারি বর্ষণ হচ্ছে। অন্যদিকে, রংপুর ও রাজশাহীতে বৃষ্টির পরিমাণ সবচেয়ে কম; রংপুরে আবহাওয়া অফিসের ৫টি স্টেশনে বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার বিরুদ্ধে উপজেলা কমিটি গঠনের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মনিরামপুর শাখার কয়েকজন নেতা অভিযোগ করেছেন, একটি আহ¦ায়ক কমিটি দেওয়ার জন্য জেলা পর্যায়ের তিন নেতা তাদের কাছে আড়াই লাখ টাকা দাবি করেছেন।
মনিরামপুর শাখার সদস্য হাসান ইকবাল সানি, শরিফ মাহমুদ ও নাসিমুল বারী সাইমুম জানান, গত ৩০ জুন সন্ধ্যায় জেলা কমিটির সংগঠক মেহেদী হাসান তাদের ফোন করে জানান, মনিরামপুর উপজেলা কমিটি দেওয়ার বিষয়ে আলোচনা করতে জেলা নেতারা দেখা করবেন। এরপর আট সদস্যের একটি প্রতিনিধি দল যশোর সিটি বাকি অংশ পড়ুন...












