নিজস্ব প্রতিবেদক:
গত অর্থ-বছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান বলেন, গত ২০২৪-২৫ অর্থ-বছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকা। রাজস্ব আদায় হবে না এমন কোনো আতঙ্ক নেই, রাজস্ব বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা স্বাভাবিকভাবেই কাজ করছে। এনবিআরের সব বিষয় চলে সরকারের নির্দেশনায়।
কাস্টমস বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
শ্রীপুরের কাঁঠালকে সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি দিয়েছে সরকার। স্বাদ ও সুঘ্রাণের বিচারে এ কাঁঠাল শুধু দেশেই নয়, খ্যাতি আছে বিদেশেও। মৌসুম শুরু হতেই শ্রীপুরের বিভিন্ন স্থানে জমে ওঠে কাঁঠালের বাজার। প্রতি বছর রেকর্ড পরিমাণ কাঁঠাল বিক্রি হয়। দেশের বাজার ছাপিয়ে বিক্রি হয় দেশের বাইরেও। জেলা প্রশাসন এ কাঁঠালকে শ্রীপুরের ব্র্যান্ডিং করতে উপজেলা প্রশাসন চত্বরে তৈরি করেছে কাঁঠালের বিশাল প্রতিকৃতি। যার অফিসিয়াল স্লোগান ‘সবুজে শ্যামলে শ্রীপুর, মিষ্টি কাঁঠালে ভরপুর’।
ঢাকার অদূরের এ অঞ্চ বাকি অংশ পড়ুন...
টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড় ধসের ঝুঁকি বাড়লেও এখনো অনেক মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থানেই রয়ে গেছেন। টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় অন্তত অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
পৌরসভার পুরাতন পল্লানপাড়াসহ আশপাশের বেশ কিছু এলাকায় দেখা গেছে, পাহাড়ের পাদদেশে বসবাস করছে শত শত পরিবার। অব্যাহত বর্ষণের ফলে এসব এলাকায় ধসের আশঙ্কা তৈরি হলেও সেখানকার মানুষজন নিরাপদ আশ্রয়ে না যাওয়ায়, বিপাকে পড়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বারবা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্রিটিশ পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী অ্যাকটিভিস্ট সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’- কে কথিত ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আওতায় এরই মধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পার্লামেন্টের তথ্য অনুযায়ী, গত বুধবার হাউস অব কমন্সে বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৩৮৫ জন এমপি, আর বিপক্ষে ভোট দেয় ২৬ জন। প্রস্তাবের পক্ষে ভোট দেয়া এমপিদের মধ্যে অন্তত মুসলিম, যাদের মধ্যে দুজন ব্রিটিশ-বাংলাদেশি।
প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পানিকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা-সংলগ্ন ওই এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়।
সরেজমিনে দেখা যায়, কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পুলিশ তাদের সরে যাওয়ার আহ¦ান জানালেও তারা তাতে সাড়া দেননি। পরে তাদের ওপর পানিকামানে পানি এবং ছয়টি সাউন্ড গ্রেনেড নিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এই তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
বারবার ভাঙনের কারণে শক্তি খর্ব হয়ে অস্তিত্ব সংকটে পড়া জাতীয় পার্টিতে বিরোধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ২৮ জুন দলের জাতীয় সম্মেলন ঘোষণা দিয়েছিলেন জিএম কাদের। এর মধ্যেই জাপায় নতুন নেতৃত্ব গড়ার উদ্যোগ নেন কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের একজন পুরুষ ও দুইজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০৩ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮ জন, যাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৩ জন নারী।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকার ইউনূস সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র। গণ-অভ্যুত্থানে যে এলিটরা রাজপথে নামেনি তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নিজের অনলাইন পেজে এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লিখেছেন, গণ-অভ্যুত্থান কিভাবে বেহাত হয়েছে, ফারুকী উপদেষ্টা হওয়ার পর, তা আর না বোঝার কিছু নাই। যে এলিটরা রক্ত দেয়নি, রাজপথে নামেনি, তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে।
তিনি আরো বলেন, অন্তর্র্বতীকালীন সরকার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কাতারে অনুষ্ঠিত হামাস ও ইসরাইলের মধ্যকার পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। দুই পক্ষের মৌলিক মতপার্থক্য এবং দখলদার ইসরাইলের উগ্রবাদী আচরণের অবস্থানের কারণে এই আলোচনা ভেঙে পড়েছে বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে।
ফিলিস্তিনি প্রতিনিধিদের মতে, কাতারে পাঠানো ইসরাইলি দলকে হামাসের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয় কর্তৃত্ব দেওয়া হয়নি। অর্থাৎ আলোচনা ছিল শুধুই আনুষ্ঠানিকতা।
সন্ত্রাসী নেতানিয়াহু বলেছে, আমরা আলোচনা চালিয়ে যাব ঠিকই, তবে যুদ্ধবিরতি হতে হবে এমন শর্তে, যা ইসরাইলের জন্য গ্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি সরকারের ছয়টি দপ্তরে এই মুহূর্তে কোনো সচিব নেই। এসব পদে অতিরিক্ত সচিবরা রুটিন দায়িত্ব পালন করছেন। সচিব না থাকায় এসব মন্ত্রণালয়ের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঝুলে রয়েছে। ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।
বাংলাদেশ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের ৬ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহবুব বেলাল হায়দারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এরপর ২০ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে সেখানে বদলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৭১.৫ শতাংশ তরুণ মনে করেন, মব জাস্টিসের ঘটনা দিনে দিনে বেড়ে চলেছে এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে। এমন তথ্যই উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক সাম্প্রতিক জরিপে।
'ইউথ ইন ট্রানজিশন: ন্যাভিগেটিং জবস, এডুকেশন, অ্যান্ড চেঞ্জিং পলিটিক্যাল সিনারিও পোস্ট জুলাই মুভমেন্ট' শীর্ষক এই জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে ১৫.১ শতাংশ ছিলেন নিরপেক্ষ। তারা কোনো মত দেননি। আর ১৩.৪ শতাংশ মনে করেন দৈনন্দিন জীবনে মব জাস্টিস প্রভাব ফেলছে না।
১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণ-তরুণীর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দখলকৃত নিরিম এলাকায় আঘাত হেনেছে। গত রোববার (৬ জুলাই) আঘাত হানা এই ক্ষেপণাস্ত্রে এলাকাটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিশ্চিত করেছে, রোববার গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত নিরিম এলাকার ভবনগুলোতে আঘাত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় উল্লেখিত এলাকায় বস্তুগত ক্ষতি হয়েছে।
তারা আরও স্বীকার করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ‘আল-আকসা ফ্লাড’ অভিযানে ক্ষতির শিকার পুনর্গঠনাধী বাকি অংশ পড়ুন...












