পাকিস্তানের সাথে যুদ্ধে ২৫০ জনের বেশি ভারতীয় সৈন্য নিহত
, ১৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৩ শামসী সন , ৯ জুলাই, ২০২৫ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চালানো অপারেশন সিঁদুরের সময় ২৫০ জনেরও বেশি ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে এই ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে ভারতীয় সেনাবাহিনী প্রচ- অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে।
সূত্র অনুসারে, এই সামরিক অভিযানের সময় ভারতীয় কর্তৃপক্ষ একদিকে বড় ধরণের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, অপরদিকে তারা ক্রমাগত সেই ক্ষতির পরিমাণ কমিয়ে দেখানোর চেষ্টা করে। এমনকি জনসাধারণের তদন্ত এড়াতে এবং গণআলোচনাকে চাপা দিতে ভারত সরকার ১০০ জনেরও বেশি নিহত সৈন্যকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
পুরস্কৃতদের তালিকায় রয়েছে তিনজন রাফায়েল যুদ্ধবিমানের পাইলটসহ মোট চারজন পাইলট। এছাড়া ভারতীয় বিমান বাহিনীর সাতজন কর্মী এবং ১০ম পদাতিক ব্রিগেডের জি-টপ পোস্টে নিহত পাঁচ সৈন্যের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
৯৩তম পদাতিক ব্রিগেডের সদর দফতরে আরো নয়জন নিহত সৈন্যকে সামরিক সম্মাননা দেয়া হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি আদমপুর বিমানঘাঁটিতে নিহত উন্নত এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচ অপারেটরকেও মরণোত্তর পুরস্কৃত করা হয়েছে।
সূত্রগুলো আরো জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় জেনারেল এবং কূটনীতিক অবশেষে এই ক্ষয়ক্ষতি স্বীকার করতে বাধ্য হয়েছে। এর মধ্যে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ধ্বংস এবং রাফায়েল যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি, যা এর আগে সরকারিভাবে অস্বীকার করা হয়েছিলো।
অভিযানকে ঘিরে ভারতের সরকারি বিবরণ নিয়ন্ত্রণের চেষ্টাও নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত সৈন্যদের পরিবারের সদস্যদের ছবি বা ব্যক্তিগত গল্প শেয়ার না করার জন্য সরকারিভাবে চাপ প্রয়োগ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)