ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্রসমর্পণ নয়, ঘোষণা লেবাননি সশস্ত্র গোষ্ঠীর
, ১৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৩ শামসী সন , ৯ জুলাই, ২০২৫ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লেবাননের হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন যতক্ষণ চলবে, ইসরায়েলিরা যতদিন দক্ষিণ লেবানন থেকে সেনাদের প্রত্যাহার না করবে- ততদিন তারা অস্ত্রসমর্পণ করবে না।
গত রোববার (৬ জুলাই) আশুরা উপলক্ষে বক্তব্য দেয় হিজবুল্লাহ প্রধান। সে বলেছে, “যেখানে ইসরায়েলি আগ্রাসন চলছে তখন আমাদের কেউ অবস্থান নরম বা অস্ত্রসমর্পণের কথা বলতে পারে না। আপনারা কিভাবে প্রত্যাশা করেন আমরা শক্ত অবস্থানে থাকবো না, যখন ইসরায়েলি আগ্রাসন চলছে। তারা দক্ষিণ লেবাননের পাঁচটি পয়েন্ট এখনো দখল করে রেখেছে। আমাদের অঞ্চলে প্রবেশ করছে এবং হত্যা করছে।”
সে আরও বলেছে, “আমরা লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের বৈধতা দেওয়ার অংশ হতে পারবো না। আমরা দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মেনে নেবো না।”
দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছে, লেবাননের সঙ্গে তারা কূটনৈতিক সম্পর্ক তৈরিতে আগ্রহী। তার সেই কথার জবাবেই মূলত এমনটা বলেছে হিজবুল্লাহ প্রধান।
সে তার বক্তব্যে আরও জানিয়েছে, যখন ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে, লেবানন পুনর্গঠনের কাজ শুরু হবে তখন তারা দ্বিতীয় ধাপে প্রবেশ করবে। দ্বিতীয় ধাপ হলো লেবাননের নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতি।
এদিকে যুক্তরাষ্ট্র লেবানন সরকারকে চাপ দিচ্ছে, এ বছর শেষ হওয়ার আগেই যেন হিজবুল্লাহকে অস্ত্রসমর্পণে বাধ্য করা হয়। তবে লেবাননি প্রেসিডেন্ট জানিয়েছে, হিজবুল্লাহর অস্ত্রের বিষয়টি স্পর্শকাতর এবং সূক্ষ¥ সমস্যা। যা দ্রুত সমাধান করা সম্ভব নয়। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)