গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বললো দখলদার ইসরায়েল
, ১৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৩ শামসী সন , ৯ জুলাই, ২০২৫ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় সম্ভাব্য জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য গত রোববার (৬ জুলাই) কাতারে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দখলদার ইসরায়েল। যদিও যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের অনুরোধ করা পরিবর্তনগুলো অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে সন্ত্রাসী নেতানিয়াহু। তবে নেতানিয়াহু আমন্ত্রণ গ্রহণ করেছে বলে জানিয়েছে তার কার্যালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত শনিবার রাতে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, সে আলোচকদের নির্দেশ দিয়েছে- যাতে তারা মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে।
তবে মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে নেতানিয়াহু।
হামাস জানিয়েছে, তারা মার্কিন-সমর্থিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সাড়া দিয়েছে।
তবে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো- স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে, নতুন করে কোনও হামলা হবে না।
এছাড়া উভয় পক্ষের সামনে এখনও যেসব সম্ভাব্য চ্যালেঞ্জ রয়ে গেছে, তার ইঙ্গিত হিসেবে হামাসের মিত্র এক সশস্ত্র গোষ্ঠীর এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, মানবিক সহায়তা, দক্ষিণ ইসরায়েল থেকে মিশরের দিকে রাফাহ ক্রসিং দিয়ে চলাচল এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সূচি নিয়ে এখনও উদ্বেগ রয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় জানায়, ‘হামাস কাতারি প্রস্তাবনায় যেসব পরিবর্তন আনতে চায়, তা আমাদের কাছে গতরাতে জানানো হয়েছে এবং সেগুলো ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)