বৈষম্যবিরোধী কমিটি দিতে চাঁদা দাবি, ফাঁসের পর অস্বীকার
, ১৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৩ শামসী সন , ৯ জুলাই, ২০২৫ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
যশোর সংবাদদাতা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার বিরুদ্ধে উপজেলা কমিটি গঠনের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মনিরামপুর শাখার কয়েকজন নেতা অভিযোগ করেছেন, একটি আহ¦ায়ক কমিটি দেওয়ার জন্য জেলা পর্যায়ের তিন নেতা তাদের কাছে আড়াই লাখ টাকা দাবি করেছেন।
মনিরামপুর শাখার সদস্য হাসান ইকবাল সানি, শরিফ মাহমুদ ও নাসিমুল বারী সাইমুম জানান, গত ৩০ জুন সন্ধ্যায় জেলা কমিটির সংগঠক মেহেদী হাসান তাদের ফোন করে জানান, মনিরামপুর উপজেলা কমিটি দেওয়ার বিষয়ে আলোচনা করতে জেলা নেতারা দেখা করবেন। এরপর আট সদস্যের একটি প্রতিনিধি দল যশোর সিটি প্লাজায় পৌঁছায়, যেখানে উপস্থিত ছিলেন যশোর জেলা কমিটির যুগ্ম আহ¦ায়ক বি এম আকাশ, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ ও সংগঠক মেহেদী হাসান।
তারা বলেন, সিটি প্লাজার ছাদে নিয়ে গিয়ে আলোচনার একপর্যায়ে মেহেদী হাসান তাদের কাছে কমিটি দেওয়ার শর্ত হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। তখন তারা আপত্তি জানালে জেলা নেতারা বলেন, ‘৮০ জনের খসড়া তালিকা আছে, প্রত্যেকে যদি ২ হাজার টাকা দেয়, তাহলেই তো ১ লাখ ৬০ হাজার টাকা হয়ে যায়।
অভিযোগকারীরা আরও বলেন, স্কুল-কলেজ পর্যায়ের অ্যাডহক কমিটিতেও আহ¦ায়ক পদের জন্য ২ লাখ এবং সদস্য পদের জন্য ১ লাখ টাকা করে আদায় করা হয়েছে বলে তারা জেলা নেতাদের মুখ থেকেই শুনেছেন। তাদের দাবি, এ সংক্রান্ত অডিও রেকর্ড প্রমাণ হিসেবে তাদের কাছে আছে।
এ বিষয়ে অভিযুক্ত সংগঠক মেহেদী হাসান দাবি করেন, সানি, শরিফ ও সাইমুম নিজেরাই আমাদের গ্রুপে মেসেজ দিয়ে কমিটির জন্য যোগাযোগ করেন। আড়াই লাখ টাকা চাওয়া হয়েছিল মজা করে, এটি কোনো সিরিয়াস দাবি ছিল না। তারা টাকা দিয়ে কমিটি নেবে কি না, এজন্য মজা করে আড়াই লাখ টাকা চাওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)