নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
এদিনে সকালে অভিযোগ গঠনের শুনানি ঘিরে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমাদের চাওয়া বিচার ও সংস্কার করে নির্বাচন হতে হবে।
নাহিদ বলেন, ৩ আগস্ট এনসিপি ইশতেহার ঘোষণা করবে। তার আগে সরকার জুলাই সনদ ঘোষণা করুক, এটা আমাদের চাওয়া। তা বাস্তবায়ন না হলে রাজপথে নামা হবে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেছেন সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তরের সাইফুল আলম নীরব।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা-১২ আসনের কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।
সাইফুল আলম নীরব বলেন, যারা নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে তারা দেশের ভালো চায় না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। ভেঙে পড়া দেশটাকে নতুন করে সাজাতে হবে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে। তবে ভৌগোলিক অবস্থানের দিক থেকে যেসব উপজেলা জেলা সদরের কাছাকাছি, সেখানে আদালত স্থাপনের বিপক্ষে মত দিয়েছে দলগুলো।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলগুলো নীতিগতভাবে একমত প্রকাশ করে।
কমিশনের প্রস্তাবে বলা হয়, উপজেলা সদরের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য, জেলা সদর থেকে দূরত্ব ও যাতায়াতব্যবস্থা, জনসংখ্যার ঘনত্ব ও বিন্যাস এবং মামলার চাপ বিবেচন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ জুলাই প্রকাশ করা হচ্ছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেছিলেন, ১০ জুলাই এই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পরে তিনি প্রথম আলোকে বলেন, এদিনই (১০ জুলাই) ফলাফল প্রকাশ হবে।
গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সিলেট নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা নানা ফন্দিফিকির করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে বিএনপি এটা করতে দেবে না। আবারও আন্দোলনে নামবে এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার নির্বাচন এড়াতে চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারো কোনো ভয়ের কারণ নেই। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, অভয় দেয়ার জন্য এখানে এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, ঠিকভাবে কাজ সম্পন্ন করে তাহলে তাদের ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে।
সা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অন্তর্র্বতী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে সিলেটে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকে।
এ ছাড়া, বিএনপির প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের জন্য জাতীয় ঐকমত্য কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের দশম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, আমি বারবার বলেছি, দলগুলোর সঙ্গে আলাদা বৈঠকের সময় সুস্পষ্টভাবে বলেছি কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না।
সব বিষয়ে একমত হওয়ার কোনো বিষয় নেই উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা সব বিষয়ে একমত হব না।
ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সংব বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ জেলা ভোলা। জেলার তিনটি গ্যাসক্ষেত্রে মজুত রয়েছে প্রচুর পরিমাণ গ্যাস। এ কারণে গ্যাসনির্ভর শিল্প-কারখানা গড়ে উঠলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বেশকিছু কারখানায় কর্মসংস্থানের সুযোগও হয়েছে। তবে পর্যাপ্ত কল-কারখানার অভাবে বেকারত্ব থেকে পুরোপুরি মুক্তি মিলছে না জেলাবাসীর।
জীবিকার তাগিদে ভোলা থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন চাকরি ও চুক্তিভিত্তক কাজ করছেন লাখ লাখ নারী-পুরুষ। পরিসংখ্যান ব্যুরো অফিসের তথ্যমতে, বর্তমানে জেলায় বেকার রয়েছেন ৫৪ হাজার ৫২৬ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল পরীক্ষার্থীকে সনদ প্রদানের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় জাদুঘরের সামনে থেকে এই মিছিল শুরু হয়। এরপর বিক্ষুব্ধরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের দিকে রওনা হন এবং পরে ঘেরাও কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, মৌখিক পরীক্ষায় ইচ্ছা বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার গত রোববার (৬ জুলাই) রাত ১২টার পর থেকে গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। দীর্ঘ ১৭ বছর পর বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের জায়গায় এনসিটি পরিচালনার দায়িত্ব নিয়েছে সিডিডিএল।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, এনসিটি পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেকের মেয়াদ রাত ১২টায় শেষ হচ্ছে। তাদের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়ছে না। রাত ১২টার পর থেকে নতুন কর বাকি অংশ পড়ুন...












