দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। তবে এই ইউনিটের উৎপাদন শুরু হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যাওয়ায় সেটির উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে, বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১০ দিন বন্ধ থাকার পর তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনিটটি ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড ও মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ। চার থেকে পাঁচ দিনের জ্বর নিয়ে আসছেন রোগীরা। একজনের জ্বর হলে পরিবারের অন্যরাও জ্বরে আক্রান্ত হচ্ছেন। উপসর্গও প্রায় একই রকম। বেশি আক্রান্ত হচ্ছে সাধারণ ভাইরাস ও শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত জ্বরে।
এমতাবস্থায় চিকিৎসকদের পরামর্শ, হালকা উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে ঘরে বিশ্রাম নিতে হবে। পর্যাপ্ত পানি পান, পরিচ্ছন্নতা বজায় রাখা ও গরম তরল খাবার খেতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগীর রেজিস্টার সূত্রে জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পার্বত্য অঞ্চলের ৪৯১ কিলোমিটার সীমান্তে কোনো ধরনের বেড়া নেই। ওই যায়গাগুলো দুর্গম হওয়ায় বিচ্ছিন্নতাবাদী উপজাতি সশস্ত্রগোষ্ঠীর নিয়ন্ত্রণে মিয়ানমার ও ভারত থেকে ওইসব রুট দিয়ে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, মর্টার শেলসহ বিভিন্ন গোলাবারুদ।
দু’টি বড় গাছের সাথে (বড় অস্ত্র), একটি ছোট গাছ (ছোট অস্ত্র) বিনামূল্যে দেয়া হবে। কিন্তু বিচির (গুলি) জন্য আলাদা আদেশ (টাকা) প্রয়োজন। এভাবেই পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এড়াতে ছদ্মবেশী সাঙ্কেত বাকি অংশ পড়ুন...
চলতি বছরের জুনে হাওয়াইয়ের বনাঞ্চলে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে ফেলা হয় শতাধিক বায়োডিগ্রেডেবল ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুলে ছিলো প্রায় ১ হাজার মশা!
আরও অবাক করার মতো বিষয় হলো, এগুলো কোনও সাধারণ মশাও ছিলো না। গবেষণাগারে তৈরি এসব দংশনহীন পুরুষ মশাগুলোর শরীরে একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া সংক্রমিত, যা স্ত্রী মশার সঙ্গে মিলনের পর ডিম নিষ্ক্রিয় করে তোলে। ফলে সেই ডিম থেকে আর বাচ্চা ফোটে না।
হাওয়াই দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়া আক্রমণাত্মক মশার বিস্তার নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেয়া। কারণ এসব মশার কারণে বিলুপ্তির মুখে প বাকি অংশ পড়ুন...
কেটু-১৮বি’ নামের এক্সোপ্ল্যানেটে (সৌরজগতের বাইরের গ্রহ) প্রাণের সম্ভাবনার বিষয়ে সম্প্রতি নতুন গবেষণায় ভিন্ন তথ্য উঠে এসেছে। এ বছরের এপ্রিল মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করেছিলো, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে তারা ওই গ্রহের বায়ুম-লে প্রাণ-সম্পর্কিত কিছু গ্যাসের সংকেত পেয়েছে।
তাদের মতে, গ্রহটির বায়ুম-লে ডাইমিথাইল সালফাইড (উগঝ) ও ডাইমিথাইল ডিজালফাইড (উগউঝ) নামক সালফার-ভিত্তিক যৌগ থাকার ইঙ্গিত পাওয়া গেছে। পৃথিবীতে এই ধরনের যৌগ সাধারণত সাগরের জীবাণু দ্বারা তৈরি হয়।
তবে একই তথ্য অন্য গবেষকরা পর্যালোচ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। কলকাতার এক জনসভায় কেন্দ্রীয় সরকারের শরণার্থী নীতির কঠোর সমালোচনা করে সে বলেছে, “ভারত গণতন্ত্রের দেশ, এখানে গণহত্যাকারীদের ঠাঁই হতে পারে না। ”
সম্প্রতি অনুষ্ঠিত ওই জনসভায় মমতা নাম না নিয়ে ইঙ্গিত দেয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠীর কিছু সদস্য বর্তমানে পশ্চিমবঙ্গে রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। আ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
গত মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে সাক্ষাৎকালে হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে।
হানডা শুরুতে বাংলাদেশের বস্ত্রখাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে এবং এ লক্ষ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারকে সই করে।
পরে বাংলাদেশ সরকারের ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি মুজাহিদরা গত সোমবার জানিয়েছে, তারা গ্রীক-পরিচালিত পণ্যবাহী জাহাজ ইটার্নিটি সি থেকে ১০ জন নাবিককে উদ্ধার করেছে, যে জাহাজটি তারা আক্রমণ করে এই মাসের শুরুতে লোহিত সাগরে ডুবিয়ে দেয়।
লাইবেরিয়ার পতাকাবাহী ইটার্নিটি সি ছিলো, এই মাসে হুথি যোদ্ধাদের আক্রমণে ইয়েমেনের উপকূলে ডুবে যাওয়া দ্বিতীয় জাহাজ। গ্রীক-পরিচালিত আরেকটি জাহাজ, ম্যাজিক সিস, কয়েকদিন আগে ডুবে যায়।
ফিলিপাইন সরকার গত মঙ্গলবার নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে নয়জন ফিলিপিনো।
অভিবাসী শ্রমিক মন্ত্রী হ্যান্স ক্যাকডাক বলেছে, নাব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার।
গত মঙ্গলবার (২৯ জুলাই) নিজের মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসে সে। বৈঠক শেষে সে এ ঘোষণা দেয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছে, ইসরায়েলি সরকার যদি গাজার ভয়াবহ পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয় এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করে, যার মধ্যে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার অন্তর্ভুক্ত, তাহলে এই স্বীকৃতি কার্যকর হবে।
সে আরও বলেছে, আমাদের ল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী দেশগুলোর তালিকায় এখন শীর্ষে রয়েছে বাংলাদেশ। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসেই অন্তত ৯ হাজার ৭৩৫ জন বাংলাদেশি এই বিপজ্জনক রুট ধরে ইতালিতে পৌঁছেছেন।
এই যাত্রাপথে লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের বড় একটি অংশ বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক হন। সেসব শিবিরে তাদের শারীরিক নির্যাতনের শিকার হতে হয়, অনেক ক্ষেত্রে জিম্মি করে পরিবার থেকে মুক্তিপণ আদায় করা হয়। কেউ কেউ প্রাণও হারান।
তবু ইউরোপের স্বপ্নে ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামি আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর গতকাল বুধবার ভোরে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ আঘাত হেনেছে। এর ফলে রাশিয়ার উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে আঞ্চলিক কর্মকর্তারা নিশ্চিত করেছে। খবর আরটি।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই সেভেরো-কুরিলস্কের উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাত হানে। ওই শহরের জনসংখ্যা প্রায় আড়াই হাজার। স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে উপকূল থেকে দূরে উঁচু এলাকায় সরিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে এক চিঠিতে এ সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন সূত্র থেকে এমন আশঙ্কার কথা উঠে এসেছে।
চিঠিতে ব্যাংক, আর্থিক প বাকি অংশ পড়ুন...












