বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে, প্রথম ইউনিট বন্ধ
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। তবে এই ইউনিটের উৎপাদন শুরু হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যাওয়ায় সেটির উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে, বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১০ দিন বন্ধ থাকার পর তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনিটটি মেরামত করে আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করার চেষ্টা অব্যাহত রয়েছে। ফেটে যাওয়া টিউবটি ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। সেটি শীতল করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। শীতল হলে আগামীকাল থেকেই মেরামতের কাজ শুরু করা হবে। এখন তৃতীয় ইউনিট থেকে ১৬২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আর প্রথম ইউনিটটি বন্ধ হওয়ার আগপর্যন্ত ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে গত ২১ জুলাই সকালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর সন্ধ্যায় জাতীয় গ্রিডে সমস্যার কারণে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটেরও উৎপাদন বন্ধ হয়ে যায়। ৪ ঘণ্টা বন্ধ থাকার পর প্রথম ইউনিটটি চালু করা হলেও তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধই ছিল।
অবশেষে ১০ দিন পর বুধবার রাতে তৃতীয় ইউনিটটি সম্পূর্ণ মেরামত শেষে চালু করে কর্তৃপক্ষ। রাত থেকেই এই ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যাওয়ার কারণে ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে, কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)